ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

কঙ্গনাকে ভয় দেখাতে বাড়ি লক্ষ্য করে গুলি

আকাশ বিনোদন ডেস্ক :  

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে নেপোটিজম, স্বজনপোষণ এই সমস্ত অভিযোগে সরগরম বলিউডের অন্দরমহল। সবচেয়ে বেশি এই সব ইস্যুতে সুর সরব ছিলেন কঙ্গনা রানাউত। তবে তার জোরালো প্রতিবাদকে বলিউডের একটা বিরাট অংশ সমর্থন করেনি। এই পরিস্থিতিতে নিজের ঝুলন্ত দেহ উদ্ধারের সম্ভাবনার কথাও বলেছেন অভিনেত্রী। তবে তা যে আত্মহত্যা হবে না, সেকথাও জানিয়েছেন তিনি। এরই মাঝে নতুন বিড়ম্বনা। এবার অভিনেত্রীর মানালির বাড়ির সামনে সন্ত্রাসীরা গুলি চালিয়েছে। থানায় অভিযোগ দায়েরের পর তার বাড়ির সামনে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে।

কঙ্গনা বলেন, ‘শুক্রবার রাত ঠিক সাড়ে এগারোটায় আমি শোওয়ার ঘরে ছিলাম। তিনতলা বাড়ির বাইরে আচমকা একটা শব্দ পাই। প্রথমে মনে করি বাজি ফাটছে। মানালিতে এখন কোনও পর্যটক নেই। তাই বাজি ফাটার কথাও নয়। তারপর আরেকটা শব্দ পাই। তখনই বুঝতে পারি এটা গুলির শব্দ। তড়িঘড়ি নিরাপত্তারক্ষীর কাছে যাই। তিনি জানান কোনও শিশু হয়তো এ কাজ করেছে। কিন্তু আমরা পাঁচজন বুঝতে পারি এটা গুলির শব্দ। নিরাপত্তারক্ষী হয়তো কোনও কারণে তা বুঝতে পারেননি।

নিরাপত্তার স্বার্থে কুল্লু থানায় অভিযোগ জানানো হয়। বিশাল পুলিশবাহিনী তার বাড়িতে যায়। তবে তদন্তকারীদের সন্দেহজনক কিছুই নজরে আসেনি। শুক্রবার রাতে এলাকায় আসা বহিরাগত গাড়ির তথ্য খতিয়ে দেখছে পুলিশ। অভিনেত্রীর বাড়িতে নিরাপত্তার স্বার্থে সব সময়ের জন্য পুলিশকর্মী নিয়োগ করা হয়েছে। কে বা কারা অভিনেত্রীর বাড়ি লক্ষ্য করে গুলি চালাল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। অভিনেত্রীর অনুমান, সুশান্তের মৃত্যুর পর সরব হওয়ার জেরে তাকে কেউ ভয় পাওয়ানোর জন্য এ কাজ করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কঙ্গনাকে ভয় দেখাতে বাড়ি লক্ষ্য করে গুলি

আপডেট সময় ১১:৫২:১৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০