ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

প্রধানমন্ত্রীর কাছে ভাইয়ের মৃত্যুর বিচার চাইলেন সুশান্তের বোন

আকাশ বিনোদন ডেস্ক :  

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ভাইয়ের মৃত্যুর বিচার চাইলে সুশান্ত সিং রাজপুতের বোন শ্বেতা। শনিবার শ্বেতা ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রীর দফতরকে ট্যাগ করে পোস্ট করেছেন নিজের মনের কথা।

গত ১৪ জুন বান্দ্রায় সুশান্তের ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তার পর পরিবারের কেউই সেভাবে মুখ খোলেননি এ বিষয়ে। তবে কয়েকদিন আগেই সুশান্তের বাবা কেকে সিং বিহারে নায়কের গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক অভিযোগ জানিয়ে এফআইআর দায়ের করেছেন।

শ্বেতা লিখেছেন, ‘মাননীয় স্যার, আমি বিশ্বাস করে আপনি সত্যের সঙ্গে সবসময় আছেন। আমরা খুব সাধারণ পরিবারের। আমার ভাইয়ের বলিউডে কোনও গডফাদার ছিল না, এখনও আমাদের পাশে কেউ নেই। আমার অনুরোধ আপনি দয়া করে দ্রুত এই মামলাটি একটু দেখুন যাতে সবকিছু সঠিকভাবে খতিয়ে দেখা হয় এবং প্রমাণ লোপাটের চেষ্টা না করা হয়। আশা করি সত্যিটা সামনে আসবে’।

এরই সঙ্গে তিনি লিখেছেন, ভারতীয় বিচারব্যবস্থার উপর আস্থা রয়েছে তাদের পরিবারের। যে কোনও মূল্যে বিচারের আশা করেছেন তিনি। নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রীর দফতর, সুশান্তের জন্য বিচার ও সত্যমেব জয়তে ট্যাগ করেছেন শ্বেতা।

সুশান্তের মৃত্যুর কারণ খুঁজতে হন্যে হয়ে রয়েছেন তার ভক্ত ও প্রিয়জনেরা। কী কারণে এমন মানসিক অবসাদ এবং এই মৃত্যুর পিছনে কোনও ষড়যন্ত্র রয়েছে কিনা তা নিয়ে নানামহলে প্রশ্ন উঠছে।

অভিযোগ উঠেছে, এই মৃত্যুর নেপথ্যে রয়েছে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির তাবড়দের প্রভাব এবং তাদের প্রভাবশালী তকমার জোর। গত প্রায় এক মাস ধরে সোশ্যাল মিডিয়ায় #বয়কট বলিউড, #ডোন্ট ওয়াচ স্টার কিডস ফিল্ম– এ জাতীয় স্লোগান ট্রেন্ডিং।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

প্রধানমন্ত্রীর কাছে ভাইয়ের মৃত্যুর বিচার চাইলেন সুশান্তের বোন

আপডেট সময় ১১:৪৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০