ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ওরা চায় আমি করোনায় মরি: অমিতাভ

আকাশ বিনোদন ডেস্ক : 

দুই সপ্তাহ পর করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন বলিউড নায়িকা ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার আট বছরের মেয়ে আরাধ্যা।

তবে এখনও করোনামুক্ত হতে পারেননি অমিতাভ বচ্চন। মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

পুত্রবধূ ও নাতনি সুস্থ হয়ে ওঠায় আনন্দে চোখের পানি ধরে রাখতে না পারলেও টুইটারে অন্য একটি বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড শাহেনশাহ।

তিনি জানিয়েছেন, কিছু লোক চায় অমিতাভ বচ্চন যেন করোনায় আক্রান্ত হয়ে মারা যাক।

একটি ‘আননোন’ অ্যাকাউন্ট থেকে এমন টুইট করা হয়েছে বলে জানান অমিতাভ।

সেই টুইটটি শেয়ার করে সেই অজ্ঞাতের তীব্র ভর্ৎসনা করেছেন হাসপাতালে শয্যাশায়ী এই বর্ষীয়ান অভিনেতা।

অমিতাভ লিখেছেন, ‘ওরা চায় আমি করোনায় আক্রান্ত হয়ে মরি। আজ তারা আমাকে নিয়ে এ কথা লিখতে পারল, কারণ আমি বেঁচে আছি। আর সবাই লেখাটি পড়ল, কারণ এটা অমিতাভ বচ্চনকে উদ্দেশ্য করে লেখা। তার এই লেখার জবাবে আমার সামনে কেবল দুটো রাস্তা খোলা। হয় আমি সুস্থ হয়ে উঠব এবং আবার অভিনয়ে ফিরব। অথবা আমি মারা যাব। আমি যদি মারা যাই, তাহলে সে বা তারা আর এসব বাজে কথা লেখার মতো অবস্থানে থাকবে না।’

এসব ট্রলকারীদের ‘অসুর’ সম্বোধন করেন অমিতাভ।

তিনি আরও লেখেন, ‘সৃষ্টিকর্তার ইচ্ছায় যদি আমি বেঁচে উঠি, তাহলে আমি এসব ট্রলিং, বুলিংয়ের শেষ দেখে ছাড়ব। সামাজিক যোগাযোগমাধ্যমে আমার প্রায় নয় কোটি ভক্ত। তারাও আমার পরিবারের বর্ধিত অংশ। তাই কেবল আমার মৃত্যু মানে আমার শেষ হয়ে যাওয়া নয়।’

তার তারকাখ্যাতিকে ব্যবহার করে ‘আলোচনায়’ আসতে চায় এসব ব্যক্তিরা এমন ট্রল করছে বলে মনে করেন অমিতাভ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ওরা চায় আমি করোনায় মরি: অমিতাভ

আপডেট সময় ১০:১৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০