ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

এ বছর হজের খুতবা বাংলা ভাষায়ও সম্প্রচারিত হবে

আকাশ জাতীয় ডেস্ক: 

এ বছর পবিত্র হজের আরবি খুতবা অন্যান্য ভাষার পাশাপাশি বাংলা ভাষায়ও অনুবাদ করা হবে।

মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার মসজিদে নববির জেনারেল অ্যাফেয়ার্সের চেয়ারম্যান ড. আব্দুর রহমান বিন আব্দুল আজিজ আল সুদাইস এ তথ্য জানিয়েছেন। খবর গালফ নিউজের।

এক টুইট বার্তায় ড. আব্দুর রহমান বিন আব্দুল আজিজ আল সুদাইস জানান, দুটি সম্প্রচার মাধ্যমের জন্য এ বছর হজের খুতবা বিশ্বের ১০টি ভাষায় অনুবাদ করা হবে।

বাংলা ছাড়াও বাকি নয়টি ভাষা হলো- ইংরেজি, মালয়, উর্দু, ফার্সি, ফ্রেঞ্চ, মান্দারিন, তুর্কি, রুশ ও হাবশি। তবে গত বছর ৫টি ভাষায় এই খুতবার অনুবাদ প্রচারিত হয়েছিল।

হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, প্রতি বছর আরবি জিলহজ মাসের ৯ তারিখ আরাফাত ময়দানে হজের খুতবা অনুষ্ঠিত হয়। এই আরাফাতের ময়দানেই মহানবী হযরত মুহাম্মদ (স.) বিদায় হজের ভাষণ দিয়েছিলেন।

মহামারী করোনাভাইরাসের কারণে এবার ‘সীমিত আকারে’ হজ্ব পালনের পরিকল্পনা করেছে সৌদি আরব।

গত ২২ জুন এক ঘোষণায় সৌদি কর্তৃপক্ষ জানায়, দেশটিতে বসবাসকারী বিভিন্ন দেশের নাগরিক এবং স্থানীয়দের সমন্বয়ে এক হাজারের মতো লোক এবারের হজে অংশগ্রহণ করতে পারবেন।

এক সপ্তাহ আগে অর্থাৎ ১৯ জুলাই থেকে হজে অংশগ্রহণকারীদের আইসোলেশনের মাধ্যমে এবারের হজের কার্যক্রম শুরু হওয়ার কথা জানায় সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

টুইটবার্তায় আরও জানানো হয়, স্বাস্থ্যবিধি অনুযায়ী এবার বিশেষ শর্তে মুসল্লিদের হজ পালনের সুযোগ দেয়া হয়েছে। হজ শুরুর আগে হজে অংশগ্রহণকারীরা প্রটোকল অনুযায়ী ৭ দিনের আইসোলেশনে রয়েছেন।

মহামারী করোনাভাইরাস যেন হজের সময় কারও মধ্যে না ছড়ায় সে লক্ষ্যে বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার।

পর্যাপ্ত স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি বিনা অনুমতিতে মক্কা ও এর আশপাশের এলাকায় প্রবেশের ওপর কড়া বিধি নিষেধ আরোপ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

এ বছর হজের খুতবা বাংলা ভাষায়ও সম্প্রচারিত হবে

আপডেট সময় ১০:২৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০