ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী নগর ব্যবস্থাপনায় সমন্বিত ‘সিটি গভর্নমেন্ট’ কাঠামোর ওপর প্রতিমন্ত্রীর জোর ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবায় নেতৃত্বে থাকবে বাংলাদেশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন শেখ হাসিনা পরিবার ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলছে: জাতিসংঘে চীনের দূত বৃহস্পতিবার ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল, মহাসড়কে যান চলাচল বন্ধ ঘোষণা ‘গণকবর ও নদীতে ভাসানো শহীদেরা শনাক্ত হলে সংখ্যা ১৪০০ ছাড়াতে পারে’:চিফ প্রসিকিউটর উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

আইন অমান্যকারীরা হজে অংশ নিতে পারবে না

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

করোনাভাইরাসের কারণে অত্যন্ত সীমিত পরিসরে মাত্র ১০ হাজার হজযাত্রী নিয়ে এ বছর হজের আয়োজন করেছে সৌদি সরকার। মুসলমানদের মহান এই ইবাদতে অংশগ্রহণ করছেন কেবল সৌদি নাগরিকসহ দেশটিতে অবস্থানরত বিভিন্ন দেশের অভিবাসীরা।

এদিকে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. মুহাম্মদ সালেহ বেনতেন বলেছেন, হারামাইন শারিফাইনের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবারের হজ বিষয়ে গুরুত্বপূর্ণ দুটি সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

একটি হল, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ করোনার সংক্রমণ ও বিস্তার রোধে গৃহীত যাবতীয় পদক্ষেপের ক্ষেত্রে কাউকে বিন্দুমাত্র ছাড় না দেয়া।

দ্বিতীয়ত, হজ করতে ইচ্ছুক এমন কেউ যদি করোনার বিস্তার ঘটে এমন কোনো কাজ করেন, তাহলে তাকে হজ করতে দেয়া হবে না।

মন্ত্রী বলেন, ইতোমধ্যেই এই দুটি বিষয় আমলে নেয়া হয়েছে। তিনি আরও বলেন, অত্যন্ত স্বচ্ছ ও কার্যকরি পদ্ধতিতে হজযাত্রীদের বাছাই করা হয়েছে এবং হজের ধাপে ধাপে হাজীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী

আইন অমান্যকারীরা হজে অংশ নিতে পারবে না

আপডেট সময় ১০:১৮:০৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০