ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভাইবার মেসেজে নতুন রিঅ্যাকশন ফিচার

আকাশ আইসিটি ডেস্ক : 

বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় মেসেজিং অ্যাপ রাকুতেন ভাইবার তাদের কমিউনিটিতে যোগাযোগে ব্যবহারকারীর ‘লাইক’ দেয়ার ক্ষেত্রে ভিন্নমাত্রা যোগ করতে মেসেজ রিঅ্যাকশনস ফিচার চালুর ঘোষণা দিয়েছে। বৈশ্বিকভাবে ইন্সট্যান্ট মেসেজিং (তাৎক্ষণিক বার্তা আদান-প্রদান) এর চাহিদা বেড়েছে; এ কারণে ব্যবহারকারীরা যাতে দ্রুত ও উপভোগ্য উপায়ে মেসেজের মাধ্যমে নিজেদের ভাব প্রকাশ করতে পারে তা নিশ্চিত করতে ভাইবার তাদের প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের জন্য বিস্তৃত পরিসরের সৃজনশীল ফিচার যুক্ত করছে।

যে কোন বার্তায় প্রতিক্রিয়া বা অভিব্যক্তি প্রকাশে ব্যবহারকারীকে বার্তার পাশে থাকা হার্ট আইকনে (ভালোবাসার চিহ্ণ) একটু সময় ধরে ট্যাপ করতে হবে, তাহলেই তারা তাদের পছন্দ, হাসি, রাগ ও দুঃখের বিভিন্ন অভিব্যক্তি প্রকাশ করতে পারবেন। এক্ষেত্রে, ভাইবারের বিস্তৃত পরিসরের অনুভূতির রিঅ্যাকশন ফিচার ব্যবহারকারীর কমিউনিটিতে বিভিন্ন বার্তা কিংবা কন্টেন্টের রিপ্লাই দেয়ার ক্ষেত্রে সহায়ক হবে।

যোগাযোগ একটি দ্বিমুখী বিষয়। এক্ষেত্রে, একজন ব্যবহারকারীর বার্তায় তার বন্ধুরা কী ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে তা ব্যবহারকারীর জন্য গুরুত্বপূর্ণ। ব্যবহারকারীরা বার্তা দীর্ঘসময় ধরে ট্যাপ করে ‘ইনফো’ অপশনটি বাছাই করে বার্তার বিপরীতে তার বন্ধুদের বিস্তৃত পরিসরের প্রতিক্রিয়াগুলোও দেখতে পারবে।

এ নিয়ে ভাইবারের চিফ অপারেটিং অফিসার (সিওও) অফির ইয়াল বলেন, ‘ব্যবহারকারীরা যাতে যথাযথভাবে তাদের ভাব প্রকাশ করতে পারে তা নিশ্চিত করতে ভাইবার প্রতিশ্রুতিবদ্ধ। হার্ট চিহ্নের মাধ্যমে কোন একটি বার্তাকে ‘লাইক’ দেয়ার বিষয়টি বার্তা পড়ার সময় মানুষের মাঝে বিস্তৃত পরিসরের যে অনুভূতি কাজ করে তা সম্পূণরূপে প্রকাশ করে না। এ বিষয়ে আমরা আরও বেশি কিছু করতে চেয়েছি। মেসেজ রিঅ্যাকশন ফিচারটি যেকোন বার্তায় ব্যবহারকারীদের কার্যকরী উপায়ে যথাযথ প্রতিক্রিয়া প্রকাশে সহায়তা করবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

ভাইবার মেসেজে নতুন রিঅ্যাকশন ফিচার

আপডেট সময় ০৯:৪১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০