ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিনামূল্যে স্যোশাল মিডিয়ার সেবা না দিতে বিটিআরসির নির্দেশ

আকাশ আইসিটি ডেস্ক : 

অপরাধমূলক কার্যক্রম এড়াতে ফেসবুকসহ স্যোশাল মিডিয়া সম্পর্কিত সেবা বিনামূল্যে না দিতে মোবাইল অপারেটরগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসি গত মঙ্গলবার (১৪ জুলাই) অপারেটরদের চিঠি দেওয়ার পরে অপারেটরগুলো তা বাস্তবায়ন শুরু করছে বলেও জানা যায়।

চিঠিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে টেলিযোগাযোগ সেবাদানকারী অপারেটররা তাদের গ্রাহকদের আকৃষ্ট করার লক্ষ্যে সোশ্যাল মিডিয়া সম্পর্কিত সেবা আংশিক ফ্রি অথবা কোনো কোনো ক্ষেত্রে সম্পূর্ণ ফ্রি বা বিনামূল্যে দেওয়ায় বাজারে অসুস্থ প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে। এসব ফ্রি স্যোশাল মিডিয়া সম্পর্কিত সেবা গ্রহণ করে কিছু অসাধু ব্যক্তি স্যোশাল মিডিয়ায় নানা রকমের অপ্রয়োজনীয় অপরাধমূলক কার্যকলাপ পরিচালনা করে আসছে।

‘এমতাবস্থায়, আপনার প্রতিষ্ঠানের সব গ্রাহককে স্যোশাল মিডিয়া সম্পর্কিত সেবা ফ্রি বা বিনামূল্যে দেওয়া থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দেওয়া হলো।’

সম্প্রতি তথ্য মন্ত্রণালয়ে এ সংক্রান্ত সভা পরবর্তী বিটিআরসির পক্ষ থেকে অপারেটরদের এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থার সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন খান।

তিনি বলেন, সবার জন্য নিরাপদ ইন্টারনেট সেবা নিশ্চিত করা এবং বাজারে প্রতিযোগিতা স্বাভাবিক রাখতে গত ১৪ জুলাই চিঠি দেয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

বিনামূল্যে স্যোশাল মিডিয়ার সেবা না দিতে বিটিআরসির নির্দেশ

আপডেট সময় ০৯:৫৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০