ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাকার আকাশে ধূমকেতু নিওওয়াজ

আকাশ আইসিটি ডেস্ক : 

ধূমকেতু নিওওয়াজ বর্তমানে সূর্যকে প্রদক্ষিণ করে বহিঃসৌরজগতের দিকে ধাবিত হচ্ছে। যদিও খালি চোখে এটিকে দেখা কষ্টকর, সূর্যাস্তের পরে আকাশ অন্ধকার হয়ে এলে ধূমকেতুটি উত্তর-পূর্ব আকাশে দিগন্তের কাছে দেখা যাবে যেকোনো সাধারণ বাইনোকুলার ব্যবহার দিয়ে।

ধূমকেতুটি আগামী ২২ শে জুলাই পৃথিবীর সবচেয়ে কাছে থাকবে, কিন্তু সূর্যের থেকে দূরে সরে যাবার কারণে ধীরেধীরে এর ঔজ্জ্বল্য কমে যাচ্ছে। জ্যোতির্বিজ্ঞানীরা মনে করেন এরপরের বার নিওওয়াইজ ধূমকেতুটিকে দেখা যাবে ৬৮০০ বছর পরে।

ধূমকেতুটির কেন্দ্র মাত্র পাঁচ কিলোমিটার আকারের পাথর-ধূলা-বরফের একটি পিণ্ড হলেও, সূর্যালোকের চাপে এর ধূলার লেজটি প্রায় এক কোটি কিলোমিটার লম্বা।

অনুসন্ধিৎসু চক্র বিজ্ঞান সংগঠনের সদস্য অরুণাভ ব্রুনো ১৭ জুলাই সন্ধ্যায় ঢাকার দক্ষিণ মুগদাপাড়া থেকে ধূমকেতু নিওওয়াজের ছবি তুলতে সক্ষম হন। তিনি ২.৫ সেকেন্ড এক্সপোজারের ৩২টি ছবি তুলে সেগুলোকে একত্রিত (স্ট্যাক) করে ধূমকেতুর এই ছবিটা তৈরি করেছেন। এই ধরণের একত্রিতকরণ জ্যোতির্বিদ্যার ভাল ফটো তোলার নিয়মিত পদ্ধতি।

ধূমকেতু পর্যবেক্ষণ সম্পর্কিত তথ্যের জন্য সর্বসাধারণকে বিজ্ঞান সংগঠন অনুসন্ধিৎসু চক্রের কেন্দ্রীয় দপ্তর: ৪৮/১, দক্ষিণ মুগদাপাড়া, ঢাকা-১২১৪

ইমেইল: achokro@gmail.com, www.achokro.org; বা ফেসবুকে- www.facebook.com/Anushandhitshuchokro বা মুঠোফোন: ০১৯১৫৯২১৬৬৬ এ যোগাযোগ করা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

ঢাকার আকাশে ধূমকেতু নিওওয়াজ

আপডেট সময় ০৯:৪২:০৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০