ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চলনবিলের যেকোনো দুর্যোগে জনগণের পাশে আছে সরকার: পলক

আকাশ জাতীয় ডেস্ক:

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের মানুষ আজ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সম্মুখীন। এছাড়াও বার বার ঘূর্ণিঝড় ও বন্যার মতো ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে হচ্ছে আমাদের।

এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার করোনাসহ নানা প্রতিকূল পরিবেশ উত্তরণে বার বার মানুষের পাশে দাঁড়িয়েছে। সরকার কখনো পিছ পা হয়নি। এবারও চলনবিলে প্রাকৃতিক যেকোনো দুর্যোগের সময় আপনাদের পাশে আছে সরকার।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে নাটোরের সিংড়া উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন এবং বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণকালে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

জুনাইদ আহমেদ পলক বলেন, ৬৭৮ কোটি টাকা ব্যয়ে কৃষক ও কৃষি উন্নয়নে সরকার চলনবিল উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে। এটি বাস্তবায়ন হলে চলনবিলে আমুল পরিবর্তন ঘটবে। ২৫৪ কোটি টাকা ব্যয়ে সিংড়ায় হাইটেক পার্ক করা হচ্ছে। সরকার সারাদেশে সমানতালে ব্যাপক উন্নয়ন কাজ করছেন।

দায়িত্ব কর্তব্য অবহেলা না করার জন্য সরকারী কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সিংড়া উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌর এলাকার কিছু মহল্লা প্লাবিত হয়েছে। প্রায় ১০ হাজার মানুষ বন্যায় গৃহহীনসহ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের তালিকা তৈরি করা হচ্ছে। এ কাজে যেন কোনো গাফিলতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সরকারি কর্মকর্তাদের যথাসময়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে হবে। এরই মধ্যে ভাগনাগকান্দী ও চকপুর আশ্রয়ন খুলে দেওয়া হয়েছে।

বন্যার কারণে চলবিল এলাকায় সাপের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। মানুষকে সাপে কামড় দিচ্ছে। এমন পরিস্থিতির কারণে সবাইকে সচেতন থাকার আহ্বান করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন বানু, শেরকোল ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা, পাউবোর ঠিকাদার আব্দুল জব্বারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

পরে প্রতিমন্ত্রী বন্যাদুর্গত এলাকা ঘুরে দেখেন এবং গুরনই নদীর শাহাবাজপুর ভাঙন এলাকা পরিদর্শন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

চলনবিলের যেকোনো দুর্যোগে জনগণের পাশে আছে সরকার: পলক

আপডেট সময় ১০:২৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০