ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী সমুদ্র বন্দর চালু হলে কমবে পণ্য পরিবহন ব্যয়: নৌমন্ত্রী জয়পুরহাটে মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড বাংলাদেশ হবে ‘ডিস্যাবিলিটি ইনক্লুসিভ সোসাইটি’র রোল মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে পে স্কেলের বিষয়ে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী হবিগঞ্জে ড্রোন দিয়ে সহায়তা নিয়ে দুর্গতের পাশে বিজিবি বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক তাকে আগে জেলে যেতে হবে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জমির অভাবে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা যাচ্ছে না : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, অকৃষি জমির অপ্রতুলতার জন্য সৌর শক্তি ব্যবহার করে বড় আকারের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করা যাচ্ছে না। তবে ছাদে সৌরবিদ্যুৎ এবং ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র নিয়ে কাজ করা হচ্ছে। বর্জ্য হতে এবং বায়ু হতে বিদ্যুৎ উৎপাদন নিয়েও গৃহীত উদ্যোগসমূহ এগিয়ে চলছে।

আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মোট ৫০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নবায়ণযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব বলেন তিনি।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, পরিবেশবান্ধব নবায়ণযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে প্রণোদনা অব্যাহত রাখা হবে। নবায়ণযোগ্য জ্বালানিভিত্তিক ডিস্ট্রিবিউটেড জেনারেশনকে উৎসাহিতকরণের লক্ষ্যে নেট মিটারিং ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। টি.আর/কাবিখার মাধ্যমে সোলার হোম সিস্টেম প্রসারে সহযোগিতা করা হচ্ছে।

তিনি বলেন, ২৩ প্রকল্পের আওতায় ১২২০.৭৭ মেগাওয়াট নবায়ণযোগ্য জ্বালানি হতে বিদ্যুৎ উৎপাদনের কাজ চলমান আছে। নানা উৎস হতে নবায়ণযোগ্য জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগের ক্ষেত্রও প্রসারিত হয়েছে।

বিদ্যুৎ সচিব ড. সুলতান আহমেদের সভাপতিত্বে ভার্চুয়াল এই অনুষ্ঠানে অন্যন্যের মাঝে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং, বিপিডিবি চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, এনডব্লিওপিজিসিএল’র চীফ এক্সিকিউটিভ অফিসার প্রকৌশলী এ. এম. খোরশেদুল আলম এবং সিএমসি চেয়ারম্যান রুয়ান গুয়াং বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী

জমির অভাবে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা যাচ্ছে না : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৮:৫০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০