ঢাকা ০১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী ‘পূর্বের রূপে ফিরছে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা’:মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী দেশের বাজারে স্বর্ণের দামে পতন সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী গৌরনদীতে একযোগে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

ঈদের ছুটিতে কর্মস্থলে থাকার নির্দেশ

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সব সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ঈদের সরকারি বা ঐচ্ছিক ছুটিতে আবশ্যিকভাবে কর্মস্থলে অবস্থানের জন্য নির্দেশ দিয়েছে সরকার।

প্রধানমন্ত্রীর নির্দেশনার পর সোমবার (১৩ জুলাই) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়, সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণের বিস্তার দিন দিন বৃদ্ধি পাওয়ায় আসন্ন পবিত্র ঈদুল আজহার সময় উক্ত সংক্রমণের বিস্তার রোধে সকল সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের ঈদের সরকারি বা ঐচ্ছিক ছুটিতে আবশ্যিকভাবে কর্মস্থলে অবস্থানের জন্য নির্দেশনা প্রদান করা হলো।

করোনা ভাইরাস মহামারির মধ্যে কোরবানির ঈদের ছুটি বাড়ানো হবে না বলে দুপুরে জানিয়েছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিসভার ব্রিফিংয়ের সময় তিন বলেন, ঈদের সময় যে তিন দিন ছুটি আছে এই ছুটি আর বর্ধিত হবে না। যে যেখানে থাকবেন, যার যেখানে কর্মস্থল তিনি তার হেডকায়োর্টার ত্যাগ করতে পারবেন না।

চাঁদ দেখা অনুযায়ী আগামী ৩১ জুলাই বা ১ অগাস্ট কোরবানির ঈদ উদযাপিত হবে। ১ অগাস্ট ঈদ হবে ধরে নিয়ে ৩১ জুলাই, ১ ও ২ অগাস্ট ঈদের ছুটি নির্ধারণ করা আছে।

তবে ঈদ ৩১ জুলাই হলে ৩০ জুলাইও সরকারি ছুটি থাকবে, সেক্ষেত্রে ঈদের ছুটি হবে চার দিন।

৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস সংক্রমণের পর গত ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফা বাড়িয়ে আগামী ৬ আগস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়।

আর দেশব্যাপী ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত টানা ৬৬ দিন সাধারণ ছুটির পর ৩১ মে থেকে সীমিত পরিসরে অফিস-আদালত এবং ১ জুন থেকে চলছে গণপরিবহন।

আগামী ৩ আগস্ট পর্যন্ত এভাবেই অফিসসহ সার্বিক কার্যক্রম চলবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ আগেই নির্দেশনা জারি করেছে।

করোনা ভাইরাসের কারণে গত ঈদেও কর্মস্থলে থাকার নির্দেশ দিয়েছিল সরকার। তবে গণপরিবহন বন্ধ থাকলেও গত ঈদে অনেকেই মোটরসাইকেল, ট্রাক, ফেরিতে করে বাড়ির পথ ধরেন। ঈদের আগে বাড়ি ফিরতে মানুষ পণ্যবাহী যানবাহনও ব্যবহার করেছে। পুলিশের চোখ এড়াতে রড বোঝাই ট্রাকের ওপরে ত্রিপল বেঁধে যাওয়ার সময় গাইবান্ধার পলাশবাড়ীতে দুর্ঘটনায় প্রাণ হারান ১৩ জন। পরে সরকার প্রাইভেটকার চলাচলের অনুমতি দেয়।

১৬ জুন এক সংবাদ সম্মেলনে মোবাইল ফোন অপারেটরদের সংগঠন এমটব মহাসচিব এস এম ফরহাদ বলেন, আমাদের হিসাবে ৪০ থেকে ৪৫ শতাংশ গ্রাহক ঢাকা শহর ছেড়ে চলে যায়।

৪০ শতাংশের হিসাবে দেশের প্রায় সাড়ে ১৬ কোটি গ্রাহকের মধ্যে ছয় কোটির বেশি শহর থেকে গ্রামে মুভমেন্ট করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

ঈদের ছুটিতে কর্মস্থলে থাকার নির্দেশ

আপডেট সময় ১১:৩০:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০