ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী দেশের বাজারে স্বর্ণের দামে পতন সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী গৌরনদীতে একযোগে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ

লাজফার্মার সাতজনকে ২৯ লাখ টাকা জরিমানা

আকাশ জাতীয় ডেস্ক: 

৭৬ ধরনের অননুমোদিত ওষুধ ও ইনজেকশন মজুদ রাখার দায়ে রাজধানীর কাকরাইলে ওষুধ বিপণিবিতান লাজফার্মার সাতজনকে ২৯ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাব-৩ এর ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৩টায় প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, লাজফার্মায় ৭৬ ধরনের আমদানি নিষিদ্ধ ও অননুমোদিত ওষুধ পাওয়া গেছে। এছাড়া অনেক মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে।

তিনি বলেন, আনুমানিক ৫০ লাখ টাকা মূল্যের অননুমোদিত ও আমদানি নিষিদ্ধ ওষুধ-ইনজেকশন প্রতিষ্ঠানটি মজুদ করে। আমরা সবগুলো জব্দ করেছি। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানের কাকরাইল শাখার ম্যানেজার রতন কুমার মণ্ডলসহ পাঁচজনকে পাঁচ লাখ টাকা ২৫ লাখ টাকা ও দু’জনকে দুই লাখ টাকা করে চার লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

পলাশ কুমার বসু বলেন, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ ওষুধের মেয়াদ মুছে টেম্পারিং করে পুনরায় বিক্রিরও অভিযোগ রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী

লাজফার্মার সাতজনকে ২৯ লাখ টাকা জরিমানা

আপডেট সময় ১০:৪৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০