ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

ছয় স্যাটেলাইট নিয়ে মুখ থুবড়ে পড়ল চীনা রকেট

আকাশ আইসিটি ডেস্ক :  

মহাকাশে পাড়ি দিতে গিয়ে জোর ধাক্কা খেল চীন। শুক্রবার উৎক্ষেপণের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে কেজেড-১১ নামের রকেট। এর ফলে পুড়ে ছাই হয়ে যায় রকেটটিতে সওয়ার ছয়টি স্যাটেলাইট। কেজেড-১১ রকেটের প্রথম উড়ানেই এমন বিপর্যয়ের ফলে চীনের মহাকাশে জাল বিস্তারের স্বপ্ন জোর ধাক্কা খেয়েছে।

চীনা সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম সূত্রে খবর, জুলাইয়ের ১০ তারিখ অর্থাৎ শক্রবার, উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে মহাকাশে পাড়ি দেয় রকেটটি। এখনও অবধি চীনের পাঠানো রকেটগুলোর মধ্যে পরিধির দিক থেকে বেশ বড় ছিল এই রকেটটি। প্রায় ৭০.৮ টন নিয়ে পাড়ি দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল যানটিকে। কিন্তু উৎক্ষেপণের মিনিট খানেক পরেই ভেঙে পড়ে রকেটটি। নির্ধারিত সময়ে তিন বছর পর রকেটটি তৈরি হলেও সেটি নিয়ে বেশ আশাবাদী ছিলেন চীনা বিজ্ঞানীরা। কিন্তু সমস্ত আশায় পানি ঢেলে উড়ানের পর মুহূর্তেই রকেটটিতে দেখা দেয় যান্ত্রিক গোলযোগ। চোখের নিমেষেই ভেঙ্গে পড়ে যানটি। সেই সঙ্গে ধ্বংস হয়ে যায় ৬টি স্যাটেলাইটও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রিমান্ডে নীরব এসপি জাহাঙ্গীর, কৌশলী উত্তর এড়ানোর চেষ্টা

ছয় স্যাটেলাইট নিয়ে মুখ থুবড়ে পড়ল চীনা রকেট

আপডেট সময় ১০:৩৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০