ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা পরীক্ষার পোর্টেবল যন্ত্র আনল অক্সফোর্ড

আকাশ আইসিটি ডেস্ক :

বিশ্বাস্য কম দামে করোনা পরীক্ষার ‘পোর্টেবল’ যন্ত্র তৈরি করলেন অক্সফোর্ডের বিজ্ঞানীরা। ২ ইঞ্চির চেয়ে সামান্য লম্বা এই যন্ত্রটি তৈরি করেছেন চীনে কর্মরত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।

বিজ্ঞানীদের দাবি, তাদের তৈরি ল্যাম্প প্রযুক্তি নির্ভর এই যন্ত্রটির সাহায্যে মাত্র ৩০ থেকে ৪৫ মিনিটের মধ্যেই করোনা পরীক্ষার ফলাফল জানিয়ে দিতে পারবে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ল্যাম্প প্রযুক্তিকে কাজে লাগিয়েই বর্তমানে বিভিন্ন পরীক্ষাগারে দ্রুত নানা ধরনের পরীক্ষার ফলাফল জানানো হয়। এখানেও আরটি-ল্যাম্প প্রযুক্তির সাহায্যে ভাইরাল আরএনএ পরীক্ষা পদ্ধতির সরলীকরণ করা হয়েছে।

সম্প্রতি মার্কিন সংস্থা বিডির তৈরি এমনই একটি ‘পোর্টেবল’ যন্ত্রকে করোনা পরীক্ষার ক্ষেত্রে অনুমোদন দিয়েছে মার্কিন স্বাস্থ্য সংস্থা এফডিএ। বিডি ভেরিটর প্লাস নামের এই যন্ত্রটি আকারে একটি স্মার্টফোনের মতোই। ওই যন্ত্রটির সাহায্যে নাক থেকে শ্লেষ্মা সংগ্রহ করে অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই করোনা পরীক্ষার ফলাফল নির্ভুল ভাবে জানিয়ে দেওয়া সম্ভব বলে দাবি করেছে ওই সংস্থা।

তবে অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি এই যন্ত্রটি আকারে বিডি ভেরিটর প্লাসের চেয়ে অনেকটাই ছোট। জানা গিয়েছে, অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি এই যন্ত্রটির দাম ২৫ ডলারের চেয়েও কম হতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

করোনা পরীক্ষার পোর্টেবল যন্ত্র আনল অক্সফোর্ড

আপডেট সময় ০৯:২১:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০