ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

অ্যাপল স্টোর থেকে সরল ৪ হাজার ৫০০ চীনা গেমস

আকাশ আইসিটি ডেস্ক  :

চীনের নতুন ইন্টারনেট পলিসির চাপে সে দেশের অ্যাপল স্টোর থেকে ৪,৫০০ গেমস সরিয়ে ফেলতে বাধ্য হল মার্কিন প্রযুক্তি সংস্থা অ্যাপল। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে এই মার্কিন প্রযুক্তি সংস্থা।

চীনে অ্যাপল স্টোরে প্রায় ৬০ হাজার গেমস রয়েছে। এর মধ্যে জুলাই মাসের ১ থেকে ৩ তারিখের মধ্যে প্রায় ৪,৫০০ গেমস সরিয়ে ফেলতে বাধ্য হয়েছে অ্যাপল। এর জন্য দায়ী চীনের নতুন ইন্টারনেট পলিসি। এই নতুন চীনা নীতি অনুযায়ী, অ্যাপল স্টোরে কোনও গেম বা তার আপডেট আপলোডের আগে সে দেশের প্রশাসনের থেকে অনুমোদন নিতে হবে। নিয়মের সমস্ত ধাপ পেরিয়ে এই অনুমোদন পেতে মোটামুটি ৬ মাস থেকে এক বছর পর্যন্ত সময় লেগে যাবে। ফলে সমস্যায় পড়বেন গেম ডেভেলপার সংস্থাগুলো। শুধু তাই নয়, আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে অ্যাপলকেও। কারণ, চীনা বাজার থেকে অ্যাপল স্টোরের বার্ষিক আয় প্রায় ১৫.৪ বিলিয়ন ডলার।

নতুন চীনা নিয়মের চাপে অ্যাপল স্টোর থেকে ১ জুলাই ১,৫৭১টি গেমস, ২ জুলাই ১,৮০৫টি গেমস এবং ৩ জুলাই ১২৭৬টি গেম সরিয়ে ফেলতে বাধ্য হয়েছে অ্যাপল। নিয়ম অনুযায়ী প্রতি বছর দেড় হাজারের বেশি গেমসকে লাইসেন্স অনুমোদন দেবে না চীনা প্রশাসন। ফলে নিয়ম মেনে অ্যাপল স্টোরে ফিরে আসতে এখন দীর্ঘ অপেক্ষায় থাকতে হবে গেম ডেভেলপার সংস্থাগু‌লোকে।

চীনের নতুন ইন্টারনেট পলিসির ফলে সমস্যায় পড়তে পারে আরও ২০ হাজার গেম। ফলে সমস্যা বাড়তে পারে মার্কিন প্রযুক্তি সংস্থা অ্যাপলেরও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রিমান্ডে নীরব এসপি জাহাঙ্গীর, কৌশলী উত্তর এড়ানোর চেষ্টা

অ্যাপল স্টোর থেকে সরল ৪ হাজার ৫০০ চীনা গেমস

আপডেট সময় ০৯:৫৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০