ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্লকচেইন অলিম্পিয়াড বিজয়ীদের পলকের অভিনন্দন

আকাশ আইসিটি ডেস্ক :  

আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড-২০২০ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে বিজয়ী হয়েছে দু’টি দল। এ প্রতিযোগিতায় প্রথমবারের মতো এমন পদক পাওয়া দলের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সোমবার (৬ জুলাই) এক অনলাইন ভিডিও কনফারেন্সে বিজয়ীদের এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এবার অনলাইনে আয়োজিত হয় প্রতিযোগিতার আসর। প্রতিযোগিতার ছয়টি পুরস্কারের মধ্যে দু’টি পায় বাংলাদেশ থেকে অংশ নেওয়া দল ‘ডিইউ নিমবাস’ এবং ‘ডিজিটাল ইনোভেশন’।

বিজয়ীদের অভিনন্দন জানিয়ে আইসিটি প্রতিমন্ত্রী পলক বলেন, ‘সরকার যখন দেশের মেধাবী শিক্ষার্থী, তরুণ-তরুণীদের ব্লকচেইন, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডাটা অ্যানালাইসিস, মেশিন লার্নিংয়ের মতো ফ্রন্টিয়ার (অত্যাধুনিক) প্রযুক্তিতে দক্ষ হতে উৎসাহিত করছে তখন ব্লকচেইন অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের দু’টি আন্তর্জাতিক পুরস্কার অর্জন আমাদের জন্য অত্যন্ত উৎসাহব্যঞ্জক একটি খবর। ফ্রন্টিয়ার প্রযুক্তির আবির্ভাবে পরিবর্তন ঘটছে অত্যন্ত দ্রুত। বাংলাদেশ যে এ পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেবে তার প্রমাণ রেখেছে আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশ নেওয়া ১২টি দল।’

তিনি বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রধানমন্ত্রীর ভিশন-২০২১ ও ২০৪১ এর লক্ষ্য অর্জন করার জন্য বাংলাদেশ আগেভাগেই ফ্রন্টিয়ার টেকনোলজির ব্যবহার করতে চায়। এজন্য ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে আইসিটি বিভাগ থেকে অত্যাধুনিক প্রযুক্তির প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি ফ্রন্টিয়ার টেকনোলজির প্রশিক্ষণ চলমান রয়েছে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশের (বিসিওএলবিডি) আহ্বায়ক বুয়েটের অধ্যাপক ড. কায়কোবাদ, বিসিওএলবিডির সমন্বয়ক ও টেকনোহ্যাভেন কোম্পানি লিমিটেডের সিইও হাবিবুল্লাহ এন করিম, অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, এলআইসিটি প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম।

এর আগে রোববার (৫ জুলাই) প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান হয়। হংকং ব্লকচেইন অলিম্পিয়াডের সভাপতি ড. লরেন্স মা আইবিসিওএল-২০২০ বেস্ট প্রোটোটাইপ অ্যাওয়ার্ড অর্জনকারী হিসেবে বাংলাদেশের ডিইউ নিমবাস দলের নাম ঘোষণা করেন। আর আইবিসিওএল-২০২০ সিলভার মেডেল অর্জনকারী হিসেবে ডিজিটাল ইনোভেশন দলের নাম ঘোষণা করেন হংকং সিটি ইউনিভার্সিটির অধ্যাপক ইসাবেল ইয়ান।

বাকি চারটি পুরস্কারের মধ্যে হংকংয়ের পিচেইন পায় আইবিসিওএল-২০২০ গোল্ড মেডেল ও আইবিসিওএল-২০২০ প্রাইভেসি-সেনিট্রক অ্যাওয়ার্ড, নেদারল্যান্ডের নিউরোট্রেস আইবিসিওএল-২০২০ ব্রোঞ্জ মেডেল এবং হংকংয়ের মাইক্রোসেন্ট আইবিসিওএল ২০২০ বেস্ট ফিনটেক অ্যাওয়ার্ড।

হংকং সিটি ইউনিভার্সিটি এবং হংকং ব্লকচেইন সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড-২০২০ প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র, কানাডা, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের ৬০টি দল অংশ নেয়। এর মধ্যে বাংলাদেশের ছিল ১২টি দল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

ব্লকচেইন অলিম্পিয়াড বিজয়ীদের পলকের অভিনন্দন

আপডেট সময় ০৯:৪৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০