ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১,৬৮৬৪৫, নতুন ৩০২৭, মৃত্যু ৫৫

আকাশ জাতীয় ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে দুই হাজার ১৫১ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ২৭ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬৮ হাজার ৬৪৫ জনে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর আড়াইটায় করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৯৫৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭৮ হাজার ১০২ জন।

তিনি আরো জানান, সারাদেশে ৭৪টি ল্যাব আছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৪৯১টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ১৭৩টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে আট লাখ ৭৩ হাজার ৪৮০টি।

নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত্যু ৫৫ জনের মধ্যে ৪৬ জন পুরুষ ও নারী নয় জন। এদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, রাজশাহী, বরিশাল সিলেট ও রংপুর বিভাগে দুই জন করে আট জন, খুলনা বিভাগে সাত জন, ময়মনসিংহ বিভাগে এক জন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৯ জন, বাসায় মারা গেছেন ১৫ জন। মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে এক জনকে।

মৃত্যুদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে এক জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ছয় জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৮ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছয় জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন ও ১১ থেকে থেকে ২০ বছরের মধ্যে এক জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৮০২ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭২৩ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৩২ হাজার ৩৫১ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৬ হাজার ৮৭৩ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পরিস্থিতি খুবই ভয়াবহ, কিছুই খেতে পারছি না, চুলাও জ্বলছে না’

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১,৬৮৬৪৫, নতুন ৩০২৭, মৃত্যু ৫৫

আপডেট সময় ০৩:৫৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০