ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ

আকাশ আইসিটি ডেস্ক :  

দেশের বিপিও বা আউটসোর্সিং খাতে তরুণদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে প্রথমবারে মতো অনলাইন প্ল্যাটফরমে ‘Online BPO Events 2020’ শীর্ষক অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) ও আইসিটি অধিদফতরের যৌথ উদ্যোগে ওই অনুষ্ঠানের মাধ্যমে ক্যারিয়ার কাউন্সেলিং সেশনের আয়োজন করেছে।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী নোভেল করোনাভাইরাসের প্রভাবে চাকরির বাজারে যে অস্থিরতা বিরাজ করছে তা থেকে পরিত্রাণের জন্য বিপিও শিল্পের সম্ভাবনাগুলো তরুণদের মাঝে তুলে ধরতেই এ আয়োজন।

অনুষ্ঠানের প্রথম অংশে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করেন প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি। তিনি বলেন, ‘দেশের প্রত্যেকটি সেক্টরকে প্রযুক্তিনির্ভর করতে হলে আউটসোর্সিংয়ের ব্যবহার ছাড়া আর কোনো বিকল্প নেই। আর তাই, এ শিল্পে দক্ষ মানবশক্তি তৈরিতে আইসিটি ডিভিশন থেকে সবরকমের ট্রেইনিং সুবিধা দেয়া হবে’। তিনি আরও বলেন, ‘আইটি শিল্পে ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় এবং ৪র্থ শিল্পবিপ্লবের স্বয়ংক্রিয় যুগে প্রবেশ করার কারণে সবাইকে কর্মক্ষেত্রে প্রবেশ করার পরও প্রতিনিয়ত জ্ঞান অর্জন করতে হবে। কেননা, এখন লাইফ লং লার্নিং ছাড়া টিকে থাকা কঠিন হয়ে পড়বে’।

অনুষ্ঠানের পরবর্তী অংশে ছিল “BPO-The Career for the 21st Century” শীর্ষক সেমিনার। ওই সেমিনারে অতিথি হিসেবে আইসিটি ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ২১ শতকে তরুণদের যেসব তথ্য ও প্রযুক্তিবিষয়ক দক্ষতা প্রয়োজন, তা নিয়ে একটি তথ্যবহুল উপস্থাপনা তুলে ধরেন বাক্কো ডিরেক্টর রাশেদ নোমান।

অনুষ্ঠানের সবশেষ অংশে ছিল “Career Counselling Session”। প্রথমবারের মতো অনলাইনে এ ধরনের সেশনের মাধ্যমে দক্ষ তরুণদের চাকরির সুযোগ এবং এ বিষয়ক তথ্য প্রদান করা হয়, যেখানে ঢাকার এবং চট্টগ্রামের কয়েকটি বিপিও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং তাদের প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সম্পর্কে প্রয়োজনীয় তথ্য ও আবেদনের উপায় সম্পর্কে জানান।

অনুষ্ঠানে জানানো হয়, সেমিনারটি মূলত চট্টগ্রামের তরুণদের কাছে এ শিল্পে ক্যারিয়ার গড়ে তোলার সুযোগ পৌঁছে দেয়ার উদ্দেশ্যে করা হলেও তা দেশের সব প্রান্তের সম্ভাবনাময় তরুণদের জন্য কার্যকরী ভূমিকা পালন করবে। কেননা, শুধু ঢাকাকেন্দ্রিক না থেকে দেশের সব প্রান্তের প্রতিভাবান তরুণদের এ শিল্পে নিয়োজিত করতে পারলেই বিপিও শিল্পের সম্প্রসারণ সম্ভব হবে। এ পুরো আয়োজনে বিশেষ অতিথি ছিলেন এনএম জিয়াউল আলম পিএএ, সিনিয়র সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং এবিএম আরশাদ হোসেন, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতর। বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ পুরো আয়োজনটির সভাপতিত্ব করেন।

সম্পূর্ণ সেমিনারটি বাক্কো ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়। বাক্কো সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন পুরো আয়োজনটির সঞ্চালনা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ

আপডেট সময় ১০:০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০