ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশে মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারকারী কমেছে

আকাশ আইসিটি ডেস্ক 

মার্চ মাসের তুলনায় বাংলাদেশে এপ্রিল মাসে কার্যকর মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারকারী কমেছে। এক মাসের মধ্যে মোবাইলের কার্যকর সংযোগও কমে গেছে ২৪ লাখ।

এপ্রিলে সর্বমোট কার্যকর মোবাইল সংযোগ ছিল ১৬ কোটি ২৯ লাখ ২০ হাজার। যা মার্চে ছিল ১৬ কোটি ৫৩ লাখ ৩৭ হাজার। অন্যদিকে এক মাস পার হতেই অন্তত ২০ লাখ ইন্টারনেট সংযোগ কমে গেছে।

এপ্রিল মাসে কার্যকর ইন্টারনেট ব্যবহারকারীর পরিমাণ দাঁড়িয়েছে ১০ কোটি ১১ লাখ ৮৬ হাজারে। যা মার্চে ছিল ১০ কোটি ৩৩২ লাখ ৫৩ হাজার।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এপ্রিল মাসের যে হিসাব প্রকাশ করেছে তাতে এই তথ্য জানা গেছে।

বিটিআরসি সর্বশেষ তিন মাসে অন্তত একবার হলেও কার্যকর করা সিমকে মোবাইলের কার্যকর সংযোগ হিসাবে ধরে।

২৪ লাখ সংযোগ কমার সময়ে বৃহত্তম অপারেটর গ্রামীণফোনে হারিয়েছে প্রায় ১০ লাখ, রবি হারিয়েছে প্রায় ৯ লাখ, বাংলালিংক প্রায় চার লাখ এবং টেলিটক প্রায় ৭৩ হাজারের মতো সংযোগ হারিয়েছে।

বর্তমানে গ্রামীণফোনের রয়েছে ৭ কোটি ৪৩ লাখ ৬১ হাজার, রবির ৪ কোটি ৮৮ লাখ ৪৩ হাজার, বাংলালিংকের ৩ কোটি ৪৮ লাখ ৭৬ হাজার এবং টেলিটকের রয়েছে ৪৮ লাখ ৪০ হাজার কার্যকর সংযোগ।

গত মার্চে যেখানে দেশে প্রথমবারের মতো ৩২ লাখ ৬৯ হাজার নতুন ইন্টারনেট সংযোগ যুক্ত হয়েছে দেশের ব্রডব্যান্ড নেটওয়ার্কে। সেখানে এপ্রিলে নতুন সংযোগ যুক্ত হবার পরিমাণ একেবারে নেই বললেই চলে।

কমিশনের প্রতিবেদনে দেখা যায়, এপ্রিলের শেষে দেশে মোবাইল ইন্টারনেট সংযোগ এক ধাক্কায় কমে যায়। দেশে এখন কার্যকর মোবাইল ইন্টারনেট সংখ্যা ৯ কোটি ৩১ লাখ ১ হাজার। যা এক মাস আগে মার্চেই ছিল ৯ কোটি ৫১ লাখ ৬৮ হাজার।

মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারকারী কমার কারণ জানায়নি বিটিআরসি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দেশে মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারকারী কমেছে

আপডেট সময় ১২:০১:০২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০