ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বেলুন আকৃতির মহাকাশযান নিয়ে জাপানে হৈচৈ

আকাশ আইসিটি ডেস্ক :

সাদা বেলুনের মতো দেখতে একটা বস্তু। সেই বস্তুটিকে ঘিরেই এখন জাপানে যত আলোচনা! উত্তর জাপানের কিছু অংশে সকালের দিকে ওই বস্তুটিকে উড়তে দেখা গিয়েছিল। জাপানের সেন্দাই শহরের মানুষরা ওই বেলুনের মতো দেখতে বস্তুটির ছবি তুলে পোস্ট করছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকে আবার সেটিকে ইউএফও বলেও দাবি করছেন।

জাপানের সংবাদমাধ্যম কোডো নিউজ-এর একটি প্রতিবেদনে ওই জিনিসটিকে আনআইডেন্টিফায়েড ফ্লাই অবজেক্ট বা ইউএফও বলে দাবি করা হয়েছে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় জাপানি ভাষায় হ্যাশট্যাগ ইউএফও লিখে পোস্ট করেছেন।

জাপানের আবহাওয়া সংস্থার এক কর্তা সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, জিনিসটি দেখতে বেলুনের মতো। অনেক সময় স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণের জন্য এমন বেলুন ব্যবহার করা হয়। তবে আমরা ওখানে কোনও বেলুনের মতো জিনিস ওড়াইনি। বেলুনের মতো দেখতে বস্তুটির নিচে কাঠির সঙ্গে প্রপেলার যুক্ত করা রয়েছে বলে মনে করা হচ্ছে। স্থানীয় মানুষরা সকালে বস্তুটি দেখার পর ছবি তুলতে শুরু করেন। এর পর বেলা বাড়ার পর স্থানীয় পুলিস হেলিকপ্টার নিয়ে বস্তুটির খোঁজ শুরু করে। কিন্তু সেটির আর কোনও হদিশ পাওয়া যায়নি।

কেউ কেউ আবার সেটিকে কিউশু বিশ্ববিদ্যালয়ের অ্যারোনটিকস বিভাগের আবিষ্কার বলছিলেন। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে। তারা জানিয়েছে, বস্তুটি সৌর প্যানেল দিয়ে সাজানো ছিল। সম্ভবত এটি আবহাওয়ার কোনও বিষয় পর্যবেক্ষণ করছিল। অথবা বৈজ্ঞানিক গবেষণার সঙ্গে যুক্ত ছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করেছে সরকার এই বস্তুটির ব্যাপারে সবই জানত। এটি আদতে ইউএফও নয়। এমনকী অন্য কোনও দেশের পাঠানো কোনও আকাশযানও নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বেলুন আকৃতির মহাকাশযান নিয়ে জাপানে হৈচৈ

আপডেট সময় ১১:৫৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০