ঢাকা ১২:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে শাসনব্যস্থার পরিবর্তনই ‘সবচেয়ে ভালো সমাধান’: ট্রাম্প যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে বন্দুক হামলা, নিহত ২ দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ জন নিহত স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযোগ বিএনপির সমর্থকদের বিরুদ্ধে বিএনপি যদি ফেরাতে চায়, তবে আমার নেতাকর্মীদেরও দলে নিতে হবে: রুমিন ফারহানা ‘যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ’:তারেক রহমান ভোটের পর কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ অফিসের তালা খুলে দিলেন বিএনপি নেতা এদের তো ভোট নাই, এত ভোট ওরা পেল কিভাবে: মির্জা আব্বাস

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৩,০২৬, নতুন ২৬৩৫, মৃত্যু ৩৫

আকাশ জাতীয় ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৮৪৬ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ২৬৩৫ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ হাজার ২৬ জনে।

শনিবার (০৬ জুন) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫২১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ১৩ হাজার ৩২৫ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ৫০টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৯০৯টি। আর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৪৮৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে তিন লাখ ৮৪ হাজার ৭৫১টি।

নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৫ জনের মধ্যে পুরুষ ২৮ জন, নারী সাত জন। এদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছে ২০ জন এবং চট্টগ্রাম বিভাগে আট জন, সিলেট বিভাগে দুই জন, রাজশাহী বিভাগে তিন জন, বরিশাল বিভাগে দুই জন।

বয়স বিশ্লেষণ করলে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে রয়েছেন একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে নয় জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে পাঁচ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে ১০ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিন জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিন জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে দুই জন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৫ জন এবং বাড়িতে মারা গেছেন ৯ জন, মৃত অবস্থায় হাসপাতালে গেছেন এক জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৩১৪ জন। মোট আইসোলেশনে আছেন সাত হাজার ১৬২ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

ইরানে শাসনব্যস্থার পরিবর্তনই ‘সবচেয়ে ভালো সমাধান’: ট্রাম্প

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৩,০২৬, নতুন ২৬৩৫, মৃত্যু ৩৫

আপডেট সময় ০৩:২৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০