ঢাকা ১২:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে শাসনব্যস্থার পরিবর্তনই ‘সবচেয়ে ভালো সমাধান’: ট্রাম্প যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে বন্দুক হামলা, নিহত ২ দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ জন নিহত স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযোগ বিএনপির সমর্থকদের বিরুদ্ধে বিএনপি যদি ফেরাতে চায়, তবে আমার নেতাকর্মীদেরও দলে নিতে হবে: রুমিন ফারহানা ‘যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ’:তারেক রহমান ভোটের পর কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ অফিসের তালা খুলে দিলেন বিএনপি নেতা এদের তো ভোট নাই, এত ভোট ওরা পেল কিভাবে: মির্জা আব্বাস

ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা কিছুটা উন্নতি

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা ভাইরাসে আক্রান্ত ৭৯ বছর বয়সী গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

শনিবার (৬ জুন) গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বর্তমানে জাফরুল্লাহ স্যারের শ্বাসকষ্ট আছে। তবে শুক্রবারের (৫ জুন) মতো বেশি শ্বাসকষ্ট নেই। অক্সিজেন দেওয়া হচ্ছে কম পরিমাণে। সকালের নাস্তায় সামান্য পরিমাণে নরম খাবার খেয়েছেন। শারীরিক দুর্বলতা আছে খাওয়া-দাওয়া ঠিকমতো না করতে পারার কারণে।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফিজ ও অধ্যাপক ডা. নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। প্রথমে গণস্বাস্থের র‍্যাপিড ডট ব্লট কিটের পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরীক্ষাতেও একই রেজাল্ট আসে।

ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী ও ছেলেও বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

ইরানে শাসনব্যস্থার পরিবর্তনই ‘সবচেয়ে ভালো সমাধান’: ট্রাম্প

ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা কিছুটা উন্নতি

আপডেট সময় ০১:২৩:৪২ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০