ঢাকা ০৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তালিকায় ১ নম্বরে আমার নাম, আমি মরলে তোমরাও মরবে: ট্রাম্প সিরাজগঞ্জে নিখোঁজের দুইদিন পর যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার স্পেনে ভয়াবহ দাবানল : মৃত বেড়ে ১২, তাপপ্রবাহে বাড়ছে ইউরোপজুড়ে বিপর্যয় পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭ রাজধানীতে গোডাউনে বিস্ফোরণ, ব্যবসায়ী নিহত বন্যাকবলিত চট্টগ্রামে জামায়াত আমির, দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ আমাকে থামাতে হলে হত্যা করতে হবে: মমতা রাজধানীর পোস্তগোলা ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত কক্সবাজারে বন্যায় ৪০টি ইউনিয়ন প্লাবিত, সর্বোচ্চ সতর্কতা জারি বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ

অবস্থা স্থিতিশীল, নিবিড় পর্যবেক্ষণে নাসিম

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা পজিটিভের মধ্যে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ায় অস্ত্রোপচার করা হয়েছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের। গতকাল সকালে অপারেশনের পর থেকে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

নাসিমের ছেলে তানভীর শাকিল জয় শনিবার সকালে দৈনিক আকাশকে জানান, তার বাবার এখনও জ্ঞান ফেরেনি। চিকিৎসকরা তাকে ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

জয় জানান, তার বাবার ভেন্টিলেটর প্রয়োজন নেই তবুও চিকিৎসকরা ভেন্টিলেটর সাপোর্ট দিয়ে রেখেছেন। তিনি তার বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ নাসিমের সার্বক্ষণিক খোঁজ রাখছেন। তার চিকিৎসার ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন বলে আওয়ামী লীগের দপ্তর থেকে জানানো হয়েছে।

গতকাল শুক্রবার ভোরে ব্রেইন স্ট্রোক করেন নাসিম। পরে জরুরি ভিত্তিতে তার অস্ত্রোপচার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন বিভাগের প্রধান প্রফেসর ডা. রাজিউল হকের নেতৃত্বে নাসিমের অপারেশন হয়।

শারীরক দুর্বলতা নিয়ে গত ১ জুন রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওই দিনই তার করেনাভাইরাস পজিটিভ আসে।

৭২ বছর বয়সী মোহাম্মদ নাসিম জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলীর ছেলে। তিনি সিরাজগঞ্জ-১ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগের দুই মেয়াদে স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তিনি আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর সদস্য। এছাড়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সমন্বয়কের দায়িত্বও পালন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তালিকায় ১ নম্বরে আমার নাম, আমি মরলে তোমরাও মরবে: ট্রাম্প

অবস্থা স্থিতিশীল, নিবিড় পর্যবেক্ষণে নাসিম

আপডেট সময় ১২:০২:২২ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০