ঢাকা ১১:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১ মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগে উৎপাদনমুখী শিল্পায়ন চায় বাংলাদেশ: ড. তিতুমীর কথা কম, কাজ বেশি নীতিতে চলবে ডিএনসিসি : প্রশাসক

লাইভ সম্প্রচার থেকে সিএনএন সাংবাদিককে তুলে নিয়ে গেল পুলিশ (ভিডিও)

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে বিক্ষোভের ঘটনা সরাসরি সম্প্রচার করার সময় আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এর লাইভ টিমের কয়েকজনকে আটক করে দেশটির পুলিশ। আটকের এক ঘণ্টা পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

সিএনএন এর খবরে বলা হয়, দেশটির স্থানীয় সময় সকালে সিএনএন-এর কয়েকজনকে পুলিশ আটক করে নিয়ে যায়। এ সময় পুলিশ কর্মকর্তাদের কাছে নিজেদের সাংবাদিক পরিচয় দিলেও পুলিশ তাদের হাতে হ্যান্ডকাফ পরায় এবং ক্যামেরাও কেড়ে নেয়।

এ ঘটনায় ক্ষমা চেয়েছে মিনেসোটার গভর্নর। গভর্নর টিম ওয়ালজ সিএনএনের বৈশ্বিক প্রেসিডেন্ট জেফ জুকারকে বলেছেন, যা ঘটেছে সেজন্য দুঃখিত। তাদের ছেড়ে দেওয়ার বিষয়টি দেখবেন। এর কিছুক্ষণ পরে সিএনএনের টিমকে ছেড়ে দেওয়া হয়।

প্রসঙ্গত, একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তির হত্যার ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যের মিনিয়াপোলিস। গত সোমবার জর্জ ফ্লয়েড নামের ওই ব্যক্তির ঘাড়ে হাঁটু দিয়ে চেপে ধরেন একজন শ্বেতাঙ্গ পুলিশ।

এরপর থেকে হত্যাকাণ্ডের প্রতিবাদে ফুঁসে উঠেছে গোটা আমেরিকা। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বিভিন্ন অঙ্গরাজ্যে। এমনকি হোয়াইট হাউসের সামনেও বিক্ষোভ হয়েছে শুক্রবার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান

লাইভ সম্প্রচার থেকে সিএনএন সাংবাদিককে তুলে নিয়ে গেল পুলিশ (ভিডিও)

আপডেট সময় ১২:০১:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০