ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

বাহরাইনের রাজার সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আকাশ জাতীয় ডেস্ক:

বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আল খলিফার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম।

মঙ্গলবার রাজপ্রাসাদে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে রাষ্ট্রদূত তার পরিচয়পত্র রাজার কাছে দাখিল করেন।

এ সময় রাষ্ট্রদূত বাহরাইনের রাজাকে বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা জানান এবং বাংলাদেশিদের প্রতি বাহরাইন সরকারের দেয়া সুবিধা ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা জানান।

সাক্ষাতে দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা বৃদ্ধি, বাহরাইনে বাংলাদেশিদের কল্যাণসহ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাতিফ বিন রশিদ আল জায়ানি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, মানবসম্পদ ও যুব বিষয়ক প্রতিনিধি এবং যুব ও ক্রীড়া বিষয়ক সুপ্রিম কাউন্সিল চেয়ারম্যান শেখ নাসের বিন হামাদ আল খলিফা, রয়েল কোর্ট মন্ত্রী শেখ খালিদ বিন আহমেদ আল খলিফা ও রয়েল প্রোটোকলবিষয়ক প্রধান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহরাইনের রাজার সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় ১০:০৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০