ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পণ্যবাহী যানবাহনে যাত্রী নিলে কঠোর আইনগত ব্যবস্থা

আকাশ জাতীয় ডেস্ক: 

পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সরকার।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ বৃহস্পতিবার (২১ মে) এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন এই বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের।

তিনি এক বিজ্ঞপ্তিতে জানান, দেশব্যাপী সড়ক মহাসড়কে পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না মর্মে নিষেধাজ্ঞা সত্ত্বেও কোনো কোনো পণ্যবাহী যানবাহন কৌশলে যাত্রী পরিবহন করছে, যা সরকারি আদেশ অমান্যের শামিল এবং সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

‘যে সব পণ্যবাহী যানবাহন যাত্রী পরিবহন করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সাধারণ ছুটির ধারাবাহিকতায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সম্প্রতি এক আদেশে গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত ৩০ মে পর্যন্ত বর্ধিত করে এবং পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না মর্মে নিষেধাজ্ঞা আরোপ করে।

করোনা ভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটির মধ্যে সড়কে যানবাহন চলাচল নিষিদ্ধ থাকার মধ্যে ঈদের আগে মানুষ পণ্যবাহী যানবাহনে বাড়ি ফিরছে। এতে করোনা পরিস্থিতি আরো ভয়ংকর হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে সরকারের কাছ থেকে পণ্যবাহী বাহনে যাত্রী পরিবহনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এসেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পণ্যবাহী যানবাহনে যাত্রী নিলে কঠোর আইনগত ব্যবস্থা

আপডেট সময় ০৮:০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০