ঢাকা ০৫:১২ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭ এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ অসম্ভব: সৌরভ

আকাশ স্পোর্টস ডেস্ক:  

অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্টের সিরিজ সম্ভব নয় বলেই মনে করছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট ​সৌরভ গাঙ্গুলী। তাঁর মতে, এটা হলে সফরের মেয়াদ অনেক বেশি হয়ে যাবে।

করোনাভাইরাসের জন্য আর্থিক ভাবে ক্ষতির মুখে খেলার দুনিয়া। কীভাবে সেই ক্ষতি মেটানো যায়, তা নিয়ে চলছে ভাবনাচিন্তা। ক্রিকেট অস্ট্রেলিয়া সেই ভাবনা থেকেই বছরের শেষে ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলার কথা ভেবেছিল। ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও কেভিন রবার্টস সেই প্রস্তাব দিয়েও ছিলেন। বিসিসিআই ও ক্রিকেট অস্ট্রেলিয়ার সম্পর্ক ভাল বলেই আশাবাদী ছিলেন তিনি।

বোর্ড প্রেসিডেন্ট যদিও তা সম্ভব নয় বলেই জানিয়ে দিলেন। সৌরভ জানিয়েছেন, ‘মনে হয় না যে ভারত পাঁচটেস্টের সিরিজে অংশ নিতে পারবে। সীমিত ওভারের সিরিজও তো থাকবে। তা ছাড়া ১৪ দিনের কোয়রান্টিন গাইডলাইনের কথাও মাথায় রাখতে হবে। পাঁচ টেস্টের সিরিজ হলে সফর দীর্ঘায়িত হবে।’

করোনার বিরুদ্ধে সতর্কতা হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে পা দেওয়ার পর ভারতীয় দলকে দুই সপ্তাহের জন্য কোয়রান্টাইনে থাকতে হবে। তারপর সিরিজ শুরু হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ব আমরা: কেপ ভার্দে প্রেসিডেন্ট

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ অসম্ভব: সৌরভ

আপডেট সময় ০৮:১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০