ঢাকা ১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সাইবার হামলায় অচল সুপারশপের ফ্রিজ, নষ্ট বিপুল খাবার

ফ্রান্সের শত শত সুপারমার্কেটে চালানো এক ভয়াবহ সাইবার হামলায় রেফ্রিজারেশন ব্যবস্থা অচল হয়ে পড়েছে। হ্যাকাররা দূর থেকে এই দোকানগুলোর কুলিং সিস্টেম নিয়ন্ত্রণ করে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছে, যার ফলে অনেক ফ্রিজ থেকে আগুন লাগার ঘটনাও ঘটেছে। এই সাইবার হামলার শিকার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইন্টারমার্শে, কো-অপারেটিভ ইউ এবং ই. ল্যক্লের্কের মতো শীর্ষস্থানীয় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো। সাইবার হামলায় ফ্রিজগুলোতে আগুন ধরে যায় এবং এতে বিপুল পরিমাণ খাবার নষ্ট হয়েছে। সুপারমার্কেটগুলোর রেফ্রিজারেটর এবং ফ্রিজারগুলো সাধারণত কন্ট্রোল প্যানেলের মাধ্যমে পরিচালিত হয়। ইন্টারনেট সংযোগ থাকায় রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠানগুলো যেকোনো জায়গা থেকে এগুলো নিয়ন্ত্রণ করতে পারে। এই গবেষণা প্রকাশের পরপরই এই হামলার ঘটনা ঘটল।

তদন্তকারী সংস্থাগুলোর তথ্যমতে, হ্যাকাররা দূর নিয়ন্ত্রিত ব্যবস্থার সুযোগ নিয়ে স্টোরগুলোর রেফ্রিজারেশন সিস্টেমের বরফ গলানোর প্রক্রিয়া চালু করে দেয়। এর ফলে দোকানের ভেতরে থাকা তাজা ও হিমায়িত সব খাদ্যপণ্য নষ্ট হয়ে গেছে। অনেক ক্ষেত্রে ফ্রিজের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এই পরিস্থিতি সামাল দিতে ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্ন ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সিকে (এএনএসএসআই) ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন।

প্রাথমিক তদন্তে এএনএসএসআই ড্যানিশ কোম্পানি ড্যানফসের সরবরাহ করা সফটওয়্যারে ত্রুটির বিষয়টি শনাক্ত করেছে। ড্যানফস কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ফ্রান্সে সীমিতসংখ্যক সিস্টেমের এই বিপর্যয়ের বিষয়ে অবগত। কোম্পানিটির দাবি, আক্রান্ত ইউনিটগুলোতে পুরোনো ফার্মওয়্যার ব্যবহার করা হচ্ছিল এবং তারা দীর্ঘদিন ধরেই গ্রাহকদের সিস্টেম নিয়মিত আপডেট করার পরামর্শ দিয়ে আসছে। গত ৯ আগস্ট সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্ল্যারোটি ড্যানফস সিস্টেমের এই দুর্বলতা নিয়ে একটি গবেষণা প্রকাশ করেছিল, যেখানে সতর্ক করা হয়েছিল যে হামলাকারীরা সহজেই সিস্টেমের নিয়ন্ত্রণ নিতে সক্ষম। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্রটি জানায়, ড্যানিশ কোম্পানি ড্যানফসের সরবরাহ করা সফটওয়্যারে একটি ত্রুটি খুঁজে পেয়েছে এএনএসএসআই।

এই ঘটনার পর ফ্রান্সের খুচরা বিক্রেতাদের ফেডারেশন (এফসিডি) সরবরাহকারী প্রতিষ্ঠান ড্যানফসের কাছে পূর্ণ স্বচ্ছতা দাবি করেছে। তবে আশার কথা হলো, ক্ষতিগ্রস্ত কয়েকটি সুপারশপ এরই মধ্যে পুনরায় চালু করা সম্ভব হয়েছে। এদিকে, সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সেকুইয়া থ্রেট ডিটেকশন অ্যান্ড রিসার্চের জ্যেষ্ঠ বিশ্লেষক ফেলিক্স এইমে রয়টার্সকে জানান যে, এই একই ধরনের সাইবার আক্রমণের শিকার হয়েছে স্পেন, পর্তুগাল, পোল্যান্ড, জার্মানি এবং বেলজিয়ামের মতো দেশগুলোও।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দৃশ্যম থ্রি: ১৪০ কোটি বাজেটের সিনেমা আয় করল ৫৬৯

ফ্রান্সে সাইবার হামলায় অচল সুপারশপের ফ্রিজ, নষ্ট বিপুল খাবার

আপডেট সময় ১১:৪২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬