ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার তাদের চলমান ‘ডন অব ইয়েমেন’ সামরিক অভিযানের বড় ধরনের সাফল্যের কথা জানিয়েছে। সরকারি তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন প্রান্তে দুই হাজার ৭৫০টিরও বেশি সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে। এসব অভিযান ও সামরিক লড়াইয়ের ঘটনায় ইরান-সমর্থিত হুথি বাহিনীর অন্তত এক হাজার ৪০০ জন যোদ্ধা হতাহত হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। এসব হামলায় ইরান-সমর্থিত হুথি বাহিনীর ১ হাজার ৪০০ জনের বেশি যোদ্ধা ‘ হতাহত’ হয়েছে বলে জানিয়েছে তারা।
ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার মারফত দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আল-নুজাইলি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই অভিযানের মূল লক্ষ্য হলো হুথিদের দখলে থাকা ভূখণ্ড পুনরুদ্ধার করা। এ লক্ষ্যে হুথিদের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন সামরিক স্থাপনার গভীরে আঘাত করা হয়েছে। পাশাপাশি সরকারি স্থলবাহিনী অত্যন্ত কৌশলে হুথিদের শক্তিশালী প্রতিরক্ষাব্যূহ ভেঙে ফেলে তাদের হাত থেকে গুরুত্বপূর্ণ অবস্থানগুলো পুনর্দখল করেছে। পাশাপাশি অভিযানে অর্জিত সাফল্য ধরে রেখেছে তারা।
কর্নেল আল-নুজাইলি আরও যোগ করেন, সামরিক পরিকল্পনা অনুযায়ী সাফল্যের সঙ্গে অভিযান চলছে এবং উদ্ধার করা কৌশলগত অবস্থানগুলোর নিয়ন্ত্রণ বজায় রাখা হয়েছে। উল্লেখ্য, গত রোববারই ইয়েমেন সরকার হুথিদের মোকাবিলায় এই সামরিক অভিযানের ঘোষণা দিয়েছিল। তবে সরকারি বাহিনীর এসব দাবি বা হুথি যোদ্ধাদের হতাহতের সংখ্যার বিষয়টি কোনো নিরপেক্ষ বা স্বাধীন উৎস থেকে যাচাই করা সম্ভব হয়নি।
আকাশ নিউজ ডেস্ক 





















