ঢাকা ০২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ঢাকা ও চট্টগ্রামে কোটি টাকার স্বর্ণ ও আইফোন জব্দ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ ও একটি স্মার্টফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সোমবার (১২ অক্টোবর) পরিচালিত পৃথক এই অভিযানে ৭৩৩ গ্রাম স্বর্ণালঙ্কার ও স্বর্ণবার এবং একটি আইফোন জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য শুল্ককরসহ ১ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ১৬৭ টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ বিভাগ মঙ্গলবার (১৩ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছে।

ঢাকা বিমানবন্দরে কুয়ালালামপুর থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-০৩১৬ ফ্লাইটে আসা যাত্রী ফাতেমা তুজ জোহরার আচরণ সন্দেহজনক মনে হলে গ্রিন চ্যানেলে তাঁকে আটক করা হয়। তাঁর ব্যাগেজ তল্লাশি করে ২৯৯ গ্রাম স্বর্ণালঙ্কার এবং একটি আইফোন ১৮ প্রো-ম্যাক্স উদ্ধার করা হয়। জব্দকৃত এসব সামগ্রীর মূল্য প্রায় ৬১ লাখ ২৯ হাজার ১৬৭ টাকা। সকাল সাড়ে ৭টার দিকে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তাঁকে তল্লাশির জন্য নেওয়া হয়।

অন্যদিকে, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটের দুই যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তানবীর হাসান রিফাত নামের এক যাত্রীকে তল্লাশি করে তাঁর জুতোর ভেতর লুকানো ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার এবং শরীরে থাকা ১১৭ গ্রাম ওজনের একটি স্বর্ণবার পাওয়া যায়। একই ফ্লাইটে আসা অপর যাত্রী মো. হাবিবুর রহমানের ব্যাগেজ ও দেহ তল্লাশি করে আরও ১১৭ গ্রাম ওজনের একটি স্বর্ণবার ও ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট এক যাত্রীর পাসপোর্টে ব্যাগেজ সুবিধায় আগে স্বর্ণ আনার তথ্যও পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করলেও পরে কাস্টমস হলরুমে তল্লাশি চালিয়ে তাঁর জুতার ভেতরে লুকানো ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার এবং দেহ তল্লাশিতে ১১৭ গ্রাম ওজনের একটি স্বর্ণবার পাওয়া যায়। সংশ্লিষ্ট এক যাত্রীর পাসপোর্টে ২০২৬ সালে আগে ব্যাগেজ সুবিধায় স্বর্ণ আনার তথ্যও পাওয়া গেছে।

চট্টগ্রামে পরিচালিত এই অভিযানে মোট ৪৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে, যার মূল্য শুল্ককরসহ প্রায় ৭৮ লাখ ১২ হাজার টাকা। কাস্টমস গোয়েন্দা অধিদপ্তর জানিয়েছে, কেবল গত এক সপ্তাহেই শাহ আমানত বিমানবন্দরে পৃথক অভিযানে ৯০২ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে, যার মধ্যে ৭০২ গ্রাম স্বর্ণবার ও ২০০ গ্রাম স্বর্ণালঙ্কার রয়েছে। বিমানবন্দরকেন্দ্রিক চোরাচালান ঠেকাতে গোয়েন্দা নজরদারি এবং সন্দেহভাজন যাত্রীদের শনাক্তকরণের এই ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদিতে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: ফ্লাইট বাতিল ইত্তিহাদ ও কাতারের

ঢাকা ও চট্টগ্রামে কোটি টাকার স্বর্ণ ও আইফোন জব্দ

আপডেট সময় ০১:২২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬