ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চীনে ফের ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা, এবার লকডাউন জিলিন শহর

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চীনের উত্তরপূর্বাঞ্চলীয় শহরে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ জন। ফলে সব ধরনের যান চলাচল ও স্কুল বন্ধ ঘোষণা করেছে দেশটি।

স্থানীয়ভাবে সেখানে করোনা সংক্রমণের শঙ্কায় এমন পদক্ষেপ নিয়েছে নগর কর্তৃপক্ষ। ফলে দ্বিতীয় দফায় সংক্রমণ ছড়িয়ে পড়লো চীনে। খবর এএফপি’র।

নতুন করে কোভিড-১৯ ছড়িয়ে পড়া চীনের জিলিনের বাসিন্দা ৪০ লাখেরও বেশি। করোনা ছড়িয়ে পড়ার কারণে বুধবার থেকে সেখানে বাস সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে।

শুধু সেসব বাসিন্দারাই শহর ছেড়ে অন্যত্র যেতে পারবেন, যাদের বিগত ৪৮ ঘণ্টার মধ্যে কোভিড-১৯ পরীক্ষায় ফল আসবে নেগেটিভ। কঠোর আইসোলেশনেও থাকতে হবে তাদের।

প্রাদেশিক সরকার বিবৃতি দিয়ে জানিয়েছে, সব ধরনের সিনেমা হল, ইনডোর জিমনেশিয়াম, ইন্টারনেট ক্যাফে এবং অন্যান্য বিনোদন কেন্দ্র ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই বন্ধ করতে হবে। তবে জ্বর ও অ্যান্টিভাইরালের মতো আরও কিছু জরুরি ওষুধ কেনার জন্য ফার্মেসিগুলো খোলা থাকবে।

জিলিন প্রদেশের রাজধানী শহর হল জিলিন। শহরটির সঙ্গে প্রতিবেশি রাশিয়া ও উত্তর কোরিয়ার সীমান্ত সংযোগ রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চীনে ফের ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা, এবার লকডাউন জিলিন শহর

আপডেট সময় ০৯:২৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০