ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যারিস্টার ফুয়াদের কার্যালয়ে হামলা গণঅভ্যুত্থানে এমপিকে পিটিয়ে হত্যা, শ্রীলঙ্কায় ১২ জনের ফাঁসি গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির মুন্সীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৯ বিশ্বাসযোগ্য নির্বাচন করতে সরকার ‘সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ’: প্রধান উপদেষ্টা মুরাদনগরে ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক টাকাসহ জামায়াত নেতা আটকের বিষয়টি ‘বিচ্ছিন্ন ঘটনা’ হওয়ার সুযোগ নেই: মাহদী আমিন ভোটকেন্দ্রে নাশকতার চেষ্টা করলে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা: র‍্যাব ডিজি একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত: জামায়াত আমির ভোটে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করতে জাতিসংঘের আহ্বান

বাংলাদেশকে ৪ হাজার পিপিই দিলো জাপান দূতাবাস

আকাশ জাতীয় ডেস্ক:  

করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশ সরকারকে চার হাজার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিয়েছে ঢাকার জাপান দূতাবাস।

মঙ্গলবার (১২ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়কে এসব পিপিই হস্তান্তর করা হয়। ঢাকার জাপান দূতাবাস এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

জাপান দূতাবাস জানায়, স্বাস্থ্য মন্ত্রণলয়ের সচিব আসাদুল ইসলামের কাছে এসব পিপিই আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার প্রধান প্রতিনিধি হিরাথা হিতোয়িশি।

জাপানের দেওয়া চার হাজার পিপিইর মধ্যে দু’ হাজার পিপিই নরসিংদী, কক্সবাজার ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের কর্মীদের দেওয়া হবে। বাকি দু’ হাজার পিপিই ঢাকা মেডিক্যাল কলেজ ও কুয়েত মৈত্রী হাসপাতালের নার্সিং সার্ভিস শক্তিশালীকরণ প্রকল্পের কর্মীদের বিতরণ করা হবে।

করোনা ভাইরাস মোকাবিলায় জাপান বাংলাদেশকে ইউনিসেফ, আইওএম, ইউএনএইচসিআর ও আইএফআরসির মাধ্যমে ১০ মিলিয়ন মার্কিন ডলার জরুরি সহায়তা দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলাদেশকে ৪ হাজার পিপিই দিলো জাপান দূতাবাস

আপডেট সময় ০৭:৩৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০