ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যারিস্টার ফুয়াদের কার্যালয়ে হামলা গণঅভ্যুত্থানে এমপিকে পিটিয়ে হত্যা, শ্রীলঙ্কায় ১২ জনের ফাঁসি গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির মুন্সীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৯ বিশ্বাসযোগ্য নির্বাচন করতে সরকার ‘সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ’: প্রধান উপদেষ্টা মুরাদনগরে ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক টাকাসহ জামায়াত নেতা আটকের বিষয়টি ‘বিচ্ছিন্ন ঘটনা’ হওয়ার সুযোগ নেই: মাহদী আমিন ভোটকেন্দ্রে নাশকতার চেষ্টা করলে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা: র‍্যাব ডিজি একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত: জামায়াত আমির ভোটে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করতে জাতিসংঘের আহ্বান

‘স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আইসোলেশনে নয়, ছুটিতে’

আকাশ জাতীয় ডেস্ক:  

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বর্তমানে করোনার উপসর্গ নিয়ে বাসায় আইসোলেশনে রয়েছেন, তার বাসায় একজন করোনায় আক্রান্ত, সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে এমন কিছু খবর এসেছে। কিন্তু এসব তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের জনসংযোগ কর্মকর্তা আক্কাস আলী শেখ।

এ ব্যাপারে মঙ্গলবার (১২ মে) দুপুরে তিনি  বলেন, ডা. আবুল কালাম আজাদ আইসোলেশনে নেই। দীর্ঘ দিন একটানা কাজ করার ফলে তিনি শারীরিকভাবে ক্লান্ত, ফলে ছুটি নিয়ে বাড়িতে বিশ্রামে আছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানাও একই কথা বলেন। বাংলানিউজকে তিনি বলেন, মহাপরিচালক শারীরিকভাবে অসুস্থ থাকায় ছুটিতে আছেন। ওনার দায়িত্বে আমি কাজ করছি।

তবে মহাপরিচালক কত দিনের ছুটিতে আছেন বা কবে কাজে যোগ দেবেন এসব প্রশ্নের উত্তর এড়িয়ে যান নাসিমা সুলতানা।

বিভিন্ন সংবাদমাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে বাসায় আইসোলেশনে আছেন বা এ ধরনের খবরের ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর কিছু জানে না বলে জানিয়েছে।

এদিকে মঙ্গলবার দুপুরে এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের মোবাইলে যোগাযোগ করার চেষ্টা হলেও তিনি কল রিসিভ করেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

‘স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আইসোলেশনে নয়, ছুটিতে’

আপডেট সময় ০৭:২৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০