ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা

দেশে করোনা আক্রান্ত এর সংখ্যা বেড়ে ১৬,৬৬০ , নতুন ৯৬৯ , মৃত্যু ১১

আকাশ জাতীয় ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯৬৯ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণে মৃত্যু হয়েছে আরও ১১ জনের। এছাড়া সুস্থ হয়েছেন ২৪৫ জন। এ নিয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ২৫০ জনে। আর শনাক্ত রোগী সংখ্যা হয়েছে ১৬ হাজার ৬৬০ জন।

মঙ্গলবার (১২ মে) দুপুর আড়াইটার দিকে রাজধানীর মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৩৭টি ল্যাবরেটরিতে নমুনা সংগ্রহ করা হয়েছে ছয় হাজার ৮৪৫টি। পরীক্ষা করা হয়েছে ছয় হাজার ৭৭৩টি। মোট পরীক্ষা করা হয়েছে এক লাখ ৩৬ হাজার ৬৩৮টি।

নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১১ জনের। এদের মধ্যে পুরুষ সাতজন, নারী চারজন। ঢাকায় পাঁচজন, নারায়ণগঞ্জে একজন, নরসিংদীতে একজন, চট্টগ্রাম বিভাগে দু’জন, সিলেট বিভাগে একজন রয়েছেন। বয়স বিশ্লেষণ করলে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছর বয়সের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দু’জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে পাঁচজন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে তিন জন রয়েছেন।

তিনি বলেন, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন তিন হাজার ১৪৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১৫২ জন। মোট আইসোলেশনে আছেন দুই হাজার ৩৬১ জন। গত ২৪ ঘণ্টায় হোম ও প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এসেছেন এক হাজার ৬৬৬ জন। অদ্যাবধি আইসোলেশনে এসেছেন দুই লাখ ২৫ হাজার ৮৪ জন।

তিনি বলেন, সারাদেশে ৬৪ জেলায় ৬১৫টি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত। তৎক্ষণিকভাবে এসব প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে সেবা দেওয়া যাবে ৩০ হাজার ৯৫৫ জনকে।

নাসিমা সুলতানা বলেন, সারাদেশে আইসোলেশন শয্যা আছে আট হাজার ৬৩৪টি। ঢাকার ভেতরে আছে দুই হাজার ৯০০টি। ঢাকা সিটির বাইরে পাঁচ হাজার ৭৩৪টি শয্যা আছে। নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) আছে ৩২৯টি, ডায়ালাইসিস ইউনিট আছে ১০২টি।

Tag :
আপলোডকারীর তথ্য

ইসরায়েলের বুথফেরত জরিপে এগিয়ে নেতানিয়াহুর জোট

দেশে করোনা আক্রান্ত এর সংখ্যা বেড়ে ১৬,৬৬০ , নতুন ৯৬৯ , মৃত্যু ১১

আপডেট সময় ০৩:৩০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০