ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রোজার দিনে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক আটক

আকাশ জাতীয় ডেস্ক:

বরগুনায় প্রবাসীর স্ত্রী ধর্ষণের অভিযোগে সজিব নামের এক যুবককে আটক করেছে বরগুনা থানা পুলিশ। সজিব বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের বাওয়ালকর গ্রামের হারুন মিয়ার ছেলে।

আজ মঙ্গলবার সকালে ভিক্টিমকে মেডিকেল রিপোর্টের জন্য বরগুনা জেনারেটর হাসপাতালে পাঠানো হয়েছে ।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ২টার দিকে একই ইউনিয়নের এক গ্রামের প্রবাসী স্ত্রীর বাসায় ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। প্রবাসীর স্ত্রীর ডাকচিৎকারে স্থানীয়রা অভিযুক্ত সজিবকে আটকে রেখে থানায় অভিযোগ জানায়। পরে পুলিশ এসে অভিযুক্ত ধর্ষক সজিবকে আটক করে নিয়ে যায়।

ধর্ষণের শিকার প্রবাসীর স্ত্রী জানান, সজিব আমাকে প্রায়শই ফোনে বিরক্ত করতো। ঐ দিন আমার ছেলে মেয়ে নানা বাড়িতে গিয়েছিল। বাড়ি ফাঁকা পেয়ে ঘরে ঢুকে আমার মুখ চেপে ধরে আমাকে জোরপূর্বক ধর্ষণ করে। আমি ডাকচিৎকার দিলে প্রতিবেশীরা তাকে আটকে রেখে পুলিশ খবর দেয়। আমি দুই সন্তানের মা আমার স্বামী থাকে বিদেশে, আমি এই ঘটনার সঠিক বিচার চাই।

বদরখালী ইউপি চেয়ারম্যান শরীফ ইলিয়াস আহমেদ স্বপন সাংবাদিকদের জানান, ধর্ষণকারী যেই হোক না কেন তাকে বিচারের আওতায় আনতে হবে।

এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবির মোহাম্মদ হোসেন বলেন, আমি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে সজিব নামের একজনকে আটক করেছি। ঘটনার সত্যতা যাচাই করে সজিবের নামে থানায় ধর্ষণের মামলা নেওয়া হয়েছে এবং ভিক্টিমকে মেডিকেল রিপোর্টের জন্য বরগুনা জেনারেটর হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রোজার দিনে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক আটক

আপডেট সময় ০৩:১৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০