ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বৈধ সরকারের কাছে বিএনপি’র দাবিনামা পেশ!

আকাশ জাতীয় ডেস্ক:

বর্তমান সরকারকে অবশেষে বিএনপি তাঁদের ভাষায় বৈধ সরকার হিসেবে মেনে নিয়েছে বলে বিএনপির দুই মুখপাত্রের কথায় অভিজ্ঞ মহল মনে করছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যে নিশ্চিত হওয়া গেছে।

পৃথক দুটি বিবৃতিতে বিএনপির এই দুই নেতা একই সুরে সরকারের কাছে তাঁদের কিছু দাবি মেনে নেওয়ার আহবান জানিয়েছেন। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে উপলক্ষে রোববার এক বিবৃতিতে সাংবাদিকদের ঝুঁকি ভাতা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, নানামুখী চাপ এবং প্রতিকূলতা উপেক্ষা করে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন বাংলাদেশের সাংবাদিকেরা। করোনাভাইরাসের এ সময়েও জীবনের ঝুঁকি উপেক্ষা করেই নাগরিকদের বস্তুনিষ্ঠ তথ্যপ্রাপ্তি নিশ্চিতে ও জনসচেতনতা বৃদ্ধিতে সাহসী ভূমিকা পালন করছেন তাঁরা।

অন্যদিকে গণমাধ্যমকর্মীদের নিয়মিত বেতন-ভাতার পাশাপাশি আপদকালীন ঝুঁকি ভাতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, সরকারের আজ্ঞাবহ গণমাধ্যমের ভিড়ে কিছু কিছু মিডিয়া নানা প্রতিকূল পরিবেশ উপেক্ষা করেও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে।

রুহুল কবির রিজভী আরো বলেন যে, প্রাণঘাতী করোনা দুর্যোগেও জীবনের ঝুঁকি উপেক্ষা করেই নাগরিকদের বস্তুনিষ্ঠ তথ্যপ্রাপ্তি নিশ্চিতে ও জনসচেতনতা বৃদ্ধিতে ফ্রন্টলাইনে গণমাধ্যমকর্মীরা সাহসী ভূমিকা পালন করছেন।

এতদিন বিএনপির পক্ষ থেকে তাঁদের ভাষায় বর্তমান সরকারকে অনির্বাচিত অবৈধ সরকার হিসেবে আখ্যায়িত করে আসা হচ্ছিল। হঠাৎ করে বর্তমান সরকারের কাছে বিভিন্ন দাবি পেশ করার মাধ্যমে তারা সরকার যে বৈধ তা মেনে নিলেন। কারণ একজন আইনজীবী হিসেবে জনাব রুহুল কবির রিজভী ভাল করেই জানেন যে,অবৈধ কারো কাছে বৈধ কোন কিছু দাবি করা যায় না।

সত্য স্বীকার করে নেওয়ার জন্য ও বিএনপির শুভ বুদ্ধির উদয় হওয়ার জন্য অভিজ্ঞরা বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বৈধ সরকারের কাছে বিএনপি’র দাবিনামা পেশ!

আপডেট সময় ০৩:০৪:২৬ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০