ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান ‘ব্রেন ড্রেন’ থেকে ‘ব্রেন সার্কুলেশন’ করতে চায় সরকার: মাহদী আমিন ধর্মান্তরিত হয়ে প্রবাসীকে বিয়ে, ছয় মাস পর তরুণীর রহস্যজনক মৃত্যু দেশের অর্থনীতি গভীর চাপে রয়েছে : নাহিদ ইসলাম শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে: আইনমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী নৌ ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১০ ‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকারমন্ত্রী

জর্ডানে শ্রম বাজার রক্ষায় কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশ

আকাশ জাতীয় ডেস্ক: 

জর্ডানে চলমান কারফিউ অবস্থার মধ্যেই খাদ্য সঙ্কটে থাকা বাংলাদেশিদের জন্য খাদ্য সহায়তা প্রদানের পাশাপাশি শ্রম বাজার রক্ষায় কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জর্ডানের পোশাক শিল্পে কর্মরত প্রায় ৪৫ হাজার বাংলাদেশি কর্মরত আছে। সেখানকার পোশাক কারখানার কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে বাংলাদেশের জর্ডান দূতাবাস।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জর্ডানে নিযুক্ত রাষ্ট্রদূত নাহিদা সোবহানের নেতৃত্বে বাংলাদেশের জর্ডান দূতাবাস শ্রম বাজার সুরক্ষায় কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ।

নাহিদা সোবহান সম্প্রতি ইরবিদের বিভিন্ন পোশাক কারখানার কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তিনি জর্ডানের সর্ববৃহৎ পোশাক কারখানা ক্লাসিক ফ্যাশন্স এপ্যারেলস লিমিটেড কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বাংলাদেশি শ্রমিকদের সার্বিক অবস্থার বিষয়ে অবগত হন এবং যেকোনো পরিস্থিতিতে শ্রমিকদের সহায়তার বিষয়ে দূতাবাস সচেষ্ট বলে জানান।

ক্লাসিক ফ্যাশন্স এপ্যারেলস লিমিটেড কারখানায় প্রায় পনের হাজার দক্ষ বাংলাদেশি পোশাক শ্রমিক কর্মরত রয়েছেন। রাষ্ট্রদূত নাহিদা সোবহান এরপর সেখানকার কয়েকটি ইউনিট ঘুরে দেখেন এবং কর্মরত শ্রমিকদের সঙ্গে কথা বলেন।

এছাড়া রাষ্ট্রদূত সেঞ্চুরি মিরাকল এবং বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান গ্যালাক্সি এপ্যারেলস ইন্ডাস্ট্রি লিমিটেড কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন এবং বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান

জর্ডানে শ্রম বাজার রক্ষায় কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশ

আপডেট সময় ১০:৪৮:১৪ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০