ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনার ভয়ে লাঠি দিয়ে মালাবদল, বর-কনের কাণ্ডে হাসির রোল! (ভিডিও)

আকাশ নিউজ ডেস্ক:

প্রায় গোটা পৃথিবী জুড়ে লকডাউন চলছে। এর মধ্যেই কোথাও কোথাও বিয়ে সেরে নিচ্ছেন অনেকেই। সেখানে নিষ্ঠার সঙ্গে সামাজিক দূরত্ব মেনে চলার ছবিও যেমন উঠে আসছে, তেমনই এমন দৃশ্যও সামনে আসছে যা দেখলে মনে হবে, এ নিছক লোক দেখানো। এমনই এক বিয়ের ভিডিও দেখে সে কথাই বলছেন নেটিজেনরা। ভিডিওটি এক সাংবাদিক টুইট করেছেন।

সাংবাদিক চিত্রা ত্রিপাঠী শনিবার তার ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে ভিডিওটি পোস্ট করেছেন। দেখা যাচ্ছে, এক মন্দিরে বিয়ের আয়োজন করা হয়েছে। যেখানে অনেকেই মাস্ক পরে রয়েছেন, আবার অনেকেরই আবার নাক-মুখ খোলা রেখেই সেখানে উপস্থিত। কিন্তু আসল ‘নাটক’ এরপর শুরু হয়। ফুট তিন-চারেকের দূরত্বে দাঁড়িয়ে বর-কনে। প্রথমে কনে দু’হাতে দুটি লাঠির ডগায় মালা নিয়ে তা বরের গলায় পরিয়ে দিচ্ছেন। এরপর কনের গলায় মালা দেওয়ার পালা। এতক্ষণ দেখে মনে হচ্ছিল, পরস্পরের ছোঁয়া এড়িয়েই মনে হয় এই বিয়ে সম্পন্ন হবে। কিন্তু সেই ধারণা ভাঙতে বেশি সময় লাগে না।

বরের গলায় মালা দেওয়ার রীতি সম্পন্ন করার জন্যে কনেকে সাহায্য করতে দু’দিক থেকে দু’জন এগিয়ে আসেন। মালাবদলের লাঠি নিজের হাতে নিতে এগিয়ে আসেন বরও। সব মিলিয়ে মোট চারজন এক সঙ্গে সেই লাঠির সাহায্যে মালা বদলে সাহায্য করতে উদ্যত হন। আর একটা সময় চারজনই খুব কাছে চলে আসেন। ফলে দূরত্ব বজায় রেখে মালা বদলের চেষ্টা শেষ পর্যন্ত ‘টিকটক ভিডিও’ হয়েই রয়ে যায়, সামাজিক দূরত্ব বজায় রাখা আর সম্ভব হয়নি।

এর ফলে করোনাভাইরাস সংক্রমণ হয়েছে কিনা তা জানা যায়নি, তবে ভিডিওটি ভাইরাল হয়েছে। এক সাংবাদিক ভিডিওটি পোস্ট করে মজার ছলেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন, একটু বাড়াবাড়ি হয়ে গেল না? সূত্র : আনন্দবাজার পত্রিকা।

https://www.facebook.com/AlizehMurtazaPresents/videos/193481168279699/

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনার ভয়ে লাঠি দিয়ে মালাবদল, বর-কনের কাণ্ডে হাসির রোল! (ভিডিও)

আপডেট সময় ০৭:০১:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০