ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

উত্তরায় নিরাপত্তাকর্মীকে পিটিয়ে অস্ত্র ছিনতাই-অপহরণ

আকাশ জাতীয় ডেস্ক :

রাজধানীর উত্তরায় বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান এলিট ফোর্সের কর্মরত মাহবুব রহমান (৫৬) নামে এক ব্যক্তিকে মারধর করে তার কাছে থাকা লাইসেন্সপ্রাপ্ত শটগান ছিনিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। একইসঙ্গে তিনি যে ব্যক্তির নিরাপত্তার দায়িত্ব ছিলেন তাকে অপহরণ করা হয়। শুক্রবার সন্ধ্যায় উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের ২৪ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে।

উত্তরা পশ্চিম থানার পুলিশ বলছে, অপহৃত ব্যক্তির পরিচয় সম্পর্কে কোনো তথ্য নেই তাদের কাছে। তবে ঘটনা জানার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।

পুলিশের একজন কর্মকর্তা জানান, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, একটি প্রাডো গাড়ি থেকে এক ব্যক্তি নামছেন। পাশের আরেকটি গাড়ি থেকে কয়েকজন নেমে ওই ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যায়। এর আগে নিরাপত্তাকর্মী মাহবুবুর রহমানকে বেধড়ক মারধর করে তার কাছে থাকা শটগান ছিনিয়ে নেয় তারা। মাহবুবুর রহমান অপহৃত ব্যক্তির নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ শনিবার রাত ৯টায় জানান, নিরাপত্তাকর্মী মাহবুবুর রহমানকে পিটিয়ে অস্ত্র ছিনতাই ও একজন ব্যক্তিকে অপহরণের ঘটনা ঘটেছে। মাহবুবুর হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার সঙ্গে বিস্তারিত কথা বলা যায়নি। ফলে অপহৃত ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য নেই পুলিশের কাছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, আহত মাহবুবুর রহমানের পরিবারের সদস্যরা সন্ধ্যায় থানায় মামলা করেন। তবে তারা অপহৃত ব্যক্তি সম্পর্কে তথ্য দিতে পারেননি। ঘটনার পর থেকেই পুলিশ তদন্তে নেমেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

উত্তরায় নিরাপত্তাকর্মীকে পিটিয়ে অস্ত্র ছিনতাই-অপহরণ

আপডেট সময় ০৭:৩৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬