ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন

আকাশ জাতীয় ডেস্ক :

নরসিংদীর বেলাবতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় জগত মিয়া (৫০) নামে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে উপজেলার পাহাড় উজিলাব বাজারে এই ঘটনা ঘটে। এদিকে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী অভিযুক্ত শ্যামলের বাড়িতে ভাঙ্গচুর ও অগ্নিসংযোগ করে।

নিহত জগত মিয়া উপজেলার পাহাড় উজিলাব গ্রামের মৃত জিন্নত আলীর ছেলে। আর অভিযুক্ত শ্যামল প্রধান একই গ্রামের আলাউদ্দিন প্রধান।

পুলিশ জানায়, জগত ও শ্যামল পাহাড় উজিলাব বাজারে বিভাটেকের ব্যবসা করেন। জগত বিভিন্ন সময় শ্যামলের দোকান থেকে নতুন-পুরাতন বিভাটেক কিনে নিয়ে বিক্রি করতেন। আজকে জগতের এক ক্রেতা শ্যামলের দোকান থেকে মালামাল কিনছিলো। এতে ক্ষিপ্ত হয়ে জগতের সাথে শ্যামলের কথা কাটাকাটি হয়। একসময় জগত অসুস্থ হয়ে পড়লে তাকে বারৈচা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কত্যর্বরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে জগতের মৃত্যুর খবরে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে শ্যামলের বাড়ির বিভিন্ন রুমে ভাঙ্গচুর চালায়। এসময় তারা শ্যামলের বাড়ির রান্নাঘরে আগুন জ্বালিয়ে দেয়। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমানউল্লাহ জানায়, নিহত জগত কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছিলেন। আজকে দুইজনের কথা কাটাকাটির একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে মারা যায়। তার উপর কোন আঘাত করা হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহের সুরতাল করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। আর শ্যামল আমাদের হেফাজতে রয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে সৌদিকে চিঠি

নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন

আপডেট সময় ০৭:১৩:১২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬