ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প উপজেলা পরিষদে কক্ষ বরাদ্দ পাচ্ছেন সংসদ সদস্যরা, সংসদে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মা হারা কন্যার বিয়েতে গাজীপুরের ডিসি, আবেগাপ্লুত হরিজন সম্প্রদায়ের মানুষ ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করে হাসপাতালে স্ত্রী সংসদে গাড়ি চাইলেন হাসনাত, জামায়াত আমির বললেন, ছোটদের ‘না’ বলতে নেই অনলাইন ভ্যাট রিটার্নে অনিয়ম পেলেই ব্যবস্থা : এনবিআর চেয়ারম্যান ৪ ঘণ্টা পর জামিন পেলেন বাচ্চাসহ কারাগারে পাঠানো সেই মহিলা লীগ নেত্রী সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

প্রথমবারের মতো বড়পর্দায় একসঙ্গে চঞ্চল-পরীমনির ‘শাস্তি’

আকাশ বিনোদন ডেস্ক :

প্রথমবারের মতো বড়পর্দায় একসঙ্গে হাজির হচ্ছেন দেশের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী ও পরীমনি। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বণে নতুন এই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করতে যাচ্ছেন লীসা গাজী। জানা গেছে, আগামী সোমবার ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

আসন্ন এই সিনেমা নিয়ে পরিচালক জানান, রবীন্দ্রনাথের গল্প থেকে অনুপ্রাণিত হলেও এটি হুবহু পুনর্নির্মাণ নয়; বরং নতুন সময়ের ভাষায় গল্পটি তুলে ধরাই তার মূল উদ্দেশ্য।

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শাস্তি’ গল্পটি বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী ও মানবিক গল্প হিসেবে পরিচিত। গল্পের মূল উপজীব্য গ্রামীণ সমাজব্যবস্থা, পারিবারিক সম্পর্ক, পুরুষতান্ত্রিক মানসিকতা এবং নারীর নীরব আত্মত্যাগ।

গল্পে দুই ভাই-চিদাম ও দুখিরামের পারিবারিক জীবনের মধ্য দিয়ে এগিয়ে যায় কাহিনি। এক তুচ্ছ বিরোধের জেরে চিদাম হঠাৎ রাগের মাথায় দুখিরামের স্ত্রীকে হত্যা করে বসে। পরে আইনের হাত থেকে বাঁচতে সে নিজের স্ত্রী চন্দরা’র ওপর হত্যার দায় চাপিয়ে দেয়।

চন্দরা নির্দোষ হয়েও স্বামী ও সমাজের চাপে হত্যার দায় স্বীকার করে নেয়। মৃত্যুদণ্ডের আগে সত্য বলার সুযোগ পেলেও সে আর কিছু বলে না। এই নীরবতাই হয়ে ওঠে গল্পের সবচেয়ে গভীর প্রতিবাদ-যেখানে আত্মসম্মান, বিশ্বাসভঙ্গ আর অবিচারের বিরুদ্ধে তার শেষ অবস্থান স্পষ্ট হয়ে ওঠে।

ছবিটি নির্মাণের সঙ্গে একাধিক প্রযোজনা প্রতিষ্ঠান যুক্ত রয়েছে বলে জানা যায়।

উল্লেখ্য, ‘শাস্তি’ শুধু একটি হত্যাকাণ্ডের গল্প নয়; এটি নারীর ওপর আরোপিত অন্যায়, নৈতিক ভাঙন এবং সমাজের নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প

প্রথমবারের মতো বড়পর্দায় একসঙ্গে চঞ্চল-পরীমনির ‘শাস্তি’

আপডেট সময় ০৭:২৬:০৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬