ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা টেস্ট নিয়ে বাণিজ্য না করতে উকিল নোটিশ

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাটেস্টের বাণিজ্যিকীকরণ প্রতিরোধ করতে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

রবিবার ল এন্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. হুমায়ন কবির পল্লব এবং ব্যারিস্টার মোহাম্মদ কাউছার ইমেইলের মাধ্যমে সরকারের বিভিন্ন দপ্তরকে নোটিশটি পাঠান।

এতে বিনামূল্যে সাধারণ জনগণের জন্য টেস্টের ব্যবস্থা করতে বলা হয়েছে।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। জবাব না পেলে তিনি পরে আইনী পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।

জানতে চাইলে ব্যারিস্টার পল্লব বলেন, ‘সরকার ইতোমধ্যে বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলোকে করোনা টেস্টের অনুমতি দিয়েছে। যেখানে সরকার একটি নির্ধারিত মূল্য নির্ধারণ করে দিয়েছেন তিন হাজার পাঁচশত টাকা। যেটা অত্যন্ত ব্যয়বহুল।’

তিনি জানান, যেহেতু করনা একটি জাতীয় সমস্যা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে যতবেশি টেস্ট করা যাবে অল্প সময়ে ততো তাড়াতাড়ি করোনা ভাইরাস প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। কিন্তু একটি টেস্টের দাম যদি নির্ধারণ করা হয় তিন হাজার ৫০০ টাকা, তাহলে সাধারণ মানুষ টেস্ট করতে আগ্রহী হবে না। বাণিজ্যিকীকরণ হবে টেস্ট নিয়ে।

এছাড়া এটি একটি বৈষম্যমূলক পদক্ষেপ। কারণ কিছু মানুষ বিনামূল্যে টেস্ট করতে পারবে আর কিছু মানুষ পারবেনা। এটি হতে পারে না।

বেসরকারি হাসপাতালগুলো এনিয়ে বড় বাণিজ্যের সুযোগ পাবে বলে মনে করছেন তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনা টেস্ট নিয়ে বাণিজ্য না করতে উকিল নোটিশ

আপডেট সময় ০৮:১৮:২৭ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০