ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কিম জনসমক্ষে আসার ২৪ ঘণ্টা না যেতেই দক্ষিণ কোরিয়া সীমান্তে হামলা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

উত্তর এবং দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী অস্ত্র-মুক্ত এলাকায় দুই দেশের মধ্যে গুলি বিনিময় হয়েছে। সৌলের সামরিক কর্মকর্তারা বলছেন, চিওরন শহরের কাছে সীমান্তে উত্তর কোরিয়ার দিক থেকে আসা গুলি দক্ষিণ কোরিয়ার সেনা চৌকিতে আঘাত হানে। এর জবাবে দক্ষিণ কোরিয়াও পাল্টা গুলি চালায়। তবে এই ঘটনায় দু’পক্ষের মধ্যে কেউ হতাহত হয়নি বলেই জানা যাচ্ছে। খবর বিবিসি বাংলার।

উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী সীমান্তটিতে বিশ্বে সবচেয়ে বেশি সামরিক প্রস্তুতি রয়েছে। এবং সেখানে এই ধরনের গুলি বিনিময়ের ঘটনা বেশ বিরল। সর্বশেষ এরকম গুলি বিনিময় হয়েছিল ২০১৭ সালে। তবে উত্তর কোরিয়া হঠাৎ করেই কেন এই হামলা চালিয়েছে তার কারণ তাৎক্ষণিকভাবে জানান যায়নি।

দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তারা বলছেন, উত্তর কোরিয়া সীমান্তে সৈন্য সংখ্যা বৃদ্ধি করছে এমন কোন লক্ষণও দেখা যাচ্ছে না। সৌল থেকে বিবিসি সংবাদদাতা লরা বিকার জানাচ্ছেন, যে সময় এই গোলাগুলির ঘটনা ঘটলো সেটা লক্ষ্য করার মতো। প্রায় ২১ দিন পর্দার অন্তরালে থাকার পর উত্তর কোরিয়ার নেতা কিম জং-আন আবার জনসমক্ষে ফিরে এসেছেন। আর তার ২৪ ঘণ্টার মধ্যেই এ হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটলো।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কিম জনসমক্ষে আসার ২৪ ঘণ্টা না যেতেই দক্ষিণ কোরিয়া সীমান্তে হামলা

আপডেট সময় ০৫:১৭:০৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০