ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা চট্টগ্রাম ও রাঙামাটির বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত আধুনিক নগর গড়তে প্রযুক্তিনির্ভর সেবা ব্যবস্থার বিকল্প নেই : ডিএসসিসি প্রশাসক নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবালকে বাধ্যতামূলক অবসর ‘সো বিজি?’– স্বাস্থ্যমন্ত্রীর মনোযোগ চাইলেন স্পিকার বিএনপি সরকার সংস্কারের দাবিকে অস্বীকৃতি জানিয়েছে: নাহিদ ইসলাম পরিবেশ রক্ষায় এখনই ব্যবস্থা না নিলে বিপদে পড়তে হবে: রিজভী সিলেটে দুইদিন পর সুরমায় ভেসে উঠল মরদেহ সংসদ অধিবেশন চলাকালে মোবাইল ফোন ব্যবহার, সতর্ক করলেন স্পিকার সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, দুই যুবলীগ নেতা গ্রেফতার

করোনাকালে মুক্তি পাচ্ছেন আরও ৩৮৫ বন্দি

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাসের প্রার্দুভাবের কারণে দেশের কারাগারগুলোতে ভিড় কমাতে প্রায় তিন হাজার সাজাপ্রাপ্ত কয়েদিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে দ্বিতীয় ধাপে আজ রবিবার ৩৮৫ জন মুক্তি পাচ্ছেন। গতকাল শনিবার থেকে প্রায় ৩ হাজার বন্দিকে মুক্তি দেওয়া শুরু করেছে কারা অধিদপ্তর।

তিন থেকে ছয় মাস সাজা খাটা এসব বন্দিদের আজ রবিবার মুক্তি দিতে ইতিমধ্যে নির্দেশনা কারাগারগুলোতে পৌঁছে দিয়েছে কারা অধিদপ্তর।

কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (বন্দি ও পরিসংখ্যান) আমিরুল ইসলাম দৈনিক আকাশকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজকের মধ্যে দ্বিতীয় ধাপের ৩৮৫ জন বন্দি মুক্তি পাবেন বলে আশা করছি।

ছয় মাস থেকে এক বছর সাজাভোগকারী, তিন মাস ছয় মাস সাজাভোগকারী, তিন মাস পর্যন্ত সাজাভোগকারী বন্দিরা মহামারীর কারণে এই মুক্তির সুযোগ পাচ্ছেন।

সেই হিসেবে গতকাল শনিবার প্রথম ধাপে ছয় মাস থেকে এক বছর সাজাভোগকারী ১৭০ জনকে মুক্তি দেওয়া হয়। আজ রবিবার দুই ধাপে মুক্তি পাবেন ৫৫৫ জন বন্দি।

কারাগারের একটি সূত্র জানায়, তৃতীয় ধাপে যারা মুক্তি পাবেন, এরাই খুবই সামান্য অপরাধের দায়ে বন্দি। কারও কারও বিচার শুরু হয়নি।

দেশে ৬৮টি কারাগারে ৯০ হাজারের মতো বন্দি রয়েছে, যা কারাগারগুলোর ধারণক্ষমতার কয়েকগুণ বেশি।

কোভিড-১৯ অতিমাত্রায় ছোঁয়াচে বলে কারাগারগুলোতে ঝুঁকির মাত্রা অত্যন্ত বেশি। সেজন্য বন্দির চাপ কমানোর উদ্যোগ নেয় সরকার।

নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারের স্টাফ কোয়ার্টারে থেকে বিভিন্ন হাসপাতালে বন্দিদের ডিউটি দেওয়ার সময় ১২ জন কারারক্ষী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন কোনো বন্দি কারাগারে আনা হলে তাকে ১৪ দিন আলাদা রাখা হয় এবং তারপর অন্য বন্দিদের সঙ্গে রাখা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

করোনাকালে মুক্তি পাচ্ছেন আরও ৩৮৫ বন্দি

আপডেট সময় ০১:৩৪:১৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০