নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকার একটি মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে ৭৭ জন শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। আগুনে কারও শরীর সরাসরি না পুড়লেও ধোঁয়ার প্রভাবে তাদের শ্বাসনালী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর রাত থেকে একে একে এই শিক্ষার্থীরা হাসপাতালে আসতে শুরু করে। তাদের মধ্যে চারজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত আইসিইউতে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) শিক্ষার্থীদের চিকিৎসার শেষ অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে হাসপাতালটির এ কর্তা ব্যক্তি জানান, ভোর রাতে শিক্ষার্থীরা একে একে বার্নি ইসস্টিটিউটে ভর্তি হতে থাকে।
শিক্ষার্থীদের চিকিৎসার সার্বিক পরিস্থিতি জানিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির ভারপ্রাপ্ত পরিচালক রবিউল করিম খান একটি সংবাদ সম্মেলনে জানান, খবর পাওয়ার পর দ্রুত একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসাকার্যক্রম শুরু করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ১৪ জন শিক্ষার্থীকে ইতিমধ্যে ছাড়পত্র (রিলিজ) দেওয়া হয়েছে। তবে শ্বাসনালীর আঘাতজনিত কারণে ৬৩ জন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আইসিইউতে থাকা চার শিক্ষার্থীর শারীরিক অবস্থা পর্যালোচনার জন্য আগামী ৭২ ঘণ্টা সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদের মধ্যে অবস্থার অবনতি হওয়ার করণে ৪ জনকে আইসিইউতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল ইনিস্টিউট অব বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জরির ভারপ্রাপ্ত পরিচালক রবিউল করিম খান।
অসুস্থ এক শিক্ষার্থীর ভাষ্যমতে, মাদ্রাসার একটি অংশে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই সেই আগুন ও তীব্র ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ভবনের ভেতরে থাকা শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিলে তারা প্রাণভয়ে হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা চালান। সেই সময়েই প্রচুর ধোঁয়া পেটে চলে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন এবং শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়। সেখানে মাদ্রাসার কেন্দ্রীয় লাইব্রেরি ছিলো।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর রাত ৩টা ৪৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পাঁচতলা মাদ্রাসা ভবনটির দ্বিতীয় তলায় অবস্থিত কেন্দ্রীয় লাইব্রেরিতে এই অগ্নিকাণ্ড ঘটেছিল, যার ফলে লাইব্রেরিটি পুরোপুরি পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।
আকাশ নিউজ ডেস্ক 
























