ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এপ্রিলে ১৫ কোটি টাকার চোরাচালান-মাদকদ্রব্য জব্দ: বিজিবি

আকাশ জাতীয় ডেস্ক:

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত এপ্রিল মাসে দেশের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৪ কোটি ৯৪ লাখ ৫২ হাজার টাকা মূল্যের চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে।

শুক্রবার দুপুরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৩ লাখ ১০ হাজার ৬২১ পিস ইয়াবা ট্যাবলেট, ২২ হাজার ৯৫১ বোতল ফেনসিডিল, ১ লাখ ৪৩৯ বোতল বিদেশী মদ, ২৯০ লিটার বাংলা মদ, ২৯ ক্যান বিয়ার, ৫৬০ কেজি গাঁজা, ৪০০ গ্রাম হেরোইন, ১ হাজার ৫৪টি ইনজেকশন, ২ হাজার ১৭৯টি এ্যানেগ্রা বা সেনেগ্রা ট্যাবলেট এবং ৮৭ হাজার ৪৭০ টি অন্যান্য ট্যাবলেট।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ২ হাজার ৪৪ টি কসমেটিক্স সামগ্রী, ৩২টি শাড়ি, ১০০টি তৈরি পোশাক, ২৭৫ মিটার থান কাপড়, ৫৪৩ ঘনফুট কাঠ, ১১১ কেজি চা পাতা, ১০ হাজার ১২০ কেজি কয়লা, ৩টি প্রাইভেটকার, ১টি পিকআপ, ১০টি সিএনজি বা ইঞ্জিন চালিত অটোরিকশা এবং ৫৯টি মোটর সাইকেল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দুইটি পিস্তল, তিনটি অন্যান্য প্রকারের অস্ত্র, দুইটি ম্যাগাজিন, তিনটি আইইডি এবং সাত রাউন্ড গুলি। এছাড়াও সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৮৫ জন চোরাচালানকারীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে একজন বাংলাদেশী নাগরিক ও একজন ভারতীয় নাগরিককে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এপ্রিলে ১৫ কোটি টাকার চোরাচালান-মাদকদ্রব্য জব্দ: বিজিবি

আপডেট সময় ০৫:৫০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০