ঢাকা ১১:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান ‘ব্রেন ড্রেন’ থেকে ‘ব্রেন সার্কুলেশন’ করতে চায় সরকার: মাহদী আমিন ধর্মান্তরিত হয়ে প্রবাসীকে বিয়ে, ছয় মাস পর তরুণীর রহস্যজনক মৃত্যু দেশের অর্থনীতি গভীর চাপে রয়েছে : নাহিদ ইসলাম শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে: আইনমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী নৌ ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১০ ‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকারমন্ত্রী

প্রবাসীরা আপাতত যে দেশে আছেন সেখানেই থাকুন: মোমেন

আকাশ জাতীয় ডেস্ক: 

বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের আপাতত দেশে না আসতে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। দেশের অবস্থা ভালো হলে চাকরির সুযোগ হবে বলেও জানান তিনি।

বুধবার (২৯ এপ্রিল) সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের এক উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স যুক্ত হয়ে তিনি একথা বলেন।

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জরুরি স্বাস্থ্য সেবা ও পরমর্শ দেওয়ার জন্য প্রবাস বন্ধু কল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

এসময় পররাষ্ট্রমন্ত্রী মোমেন প্রবাসী বাংলাদেশিদের বলেন, আপনারা এখন যে যে দেশে অবস্থান করছেন, যতদিন পারেন সেখানেই থাকুন। নিতান্ত বাধ্য না হলে সেখানেই থাকুন। এসব দেশে অবস্থা ভালো হলে চাকরির সুযোগ হবে। তবে কেউ যদি একান্তই ফিরে আসতে চান, তাদের ফিরিয়ে আনতেও আমরা প্রস্তুত।

ড. মোমেন বলেন, প্রবাসীরা যেন একজনও না খেয়ে মারা যান, সেজন্য আমরা সাহায্য দিচ্ছি। আমরা এ বিষয়ে সহায়তা অব্যাহত রেখেছি।

তিনি বলেন, প্রবাসীদের জন্য বিভিন্ন জায়গায় করোনা ভাইরাসের পরামর্শ দিতে আমরা চিকিৎসক পুল করেছি। সৌদি আরবেও করা হয়েছে। লন্ডন ও নিউইয়র্কেও করা হয়েছে। আপনারা এই পুল থেকে সেবা নিতে পারেন।

ড. মোমেন করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য প্রবাসীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

প্রবাস বন্ধু কল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ প্রমুখ অংশ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান

প্রবাসীরা আপাতত যে দেশে আছেন সেখানেই থাকুন: মোমেন

আপডেট সময় ০৭:৪৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০