ঢাকা ১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা

ভিক্ষুক নাজিমের কাছ থেকে শেখার আছে অনেক কিছু: প্রধানমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

ভিক্ষা করে জমানো ১০ হাজার টাকা দুস্থদের মাঝে দান করা শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ভিক্ষুক নাজিম উদ্দিনের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নাজিম উদ্দিনের মানবিকতা তুলে ধরে তিনি বলেছেন, ভিক্ষুক নাজিম উদ্দিন যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তার কাছ অনেক কিছু থেকে শেখার আছে। মানুষের জন্য মানুষ। আমি মনে করি দেশে অনেকের মধ্যে এই প্রবণতা আছে। যে নিজে শুধু একা খায় না, প্রতিবেশী না খেয়ে থাকলে তাকেও সাহায্য করে, তাদের সেই উদারতা আছে। সোমবার গণভবনে এক ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে রাজশাহী বিভাগের আট জেলার প্রতিনিধির সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী নাজিমের প্রসঙ্গ তুলে ধরেন।

নাজিমের প্রশংসায় প্রধানমন্ত্রী বলেন, একজন ভিক্ষা করে খায়। একটা সাধারণ মানুষ। আগে টুকটাক কিছু করত। এখন করতে পারে না। দুর্ঘটনায় পঙ্গু হয়ে গেছে। ভিক্ষা করে ১০ হাজার টাকা জমা করেছিল, থাকার ঘর ঠিক করবে বলে। তার গায়ে ভালো জামা নেই। খাবারও ঘরে ঠিকমতো নেই। সেই মানুষ তার জমানো টাকা তুলে দিয়েছেন করোনাভাইরাসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সাহায্যের জন্য।

‘এত বড় মানবিকগুণ আমাদের অনেক বিত্তশালীর মধ্যেও দেখা যায় না। কিন্তু একজন নিঃস্ব মানুষ, যার কাছে এই টাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টাকা দিয়ে জামা কিনতে পারত, ঘরের খাবার কিনতে পারত। তার জন্য সে অনেক কিছু করার চিন্তা করতে পারত। কিন্তু সে তা করেনি’-যোগ করেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ভিক্ষুক নাজিম উদ্দিন ভিক্ষা করেন। ভিক্ষা করে মাত্র ১০ হাজার টাকা জমা করেছিলেন। তার থাকার ঘরটা ঠিক করবেন বলে। তার মাত্র একটা পা, গায়ে ছেঁড়া কাপড়। ঘরে ঠিকমতো খাবারও নেই। তিনি করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের জন্য সমুদয় অর্থ দান করে দিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব বাড়াতে অঙ্গীকার জাপানের প্রধানমন্ত্রীর

ভিক্ষুক নাজিমের কাছ থেকে শেখার আছে অনেক কিছু: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৩:০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০