ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

জাফরুল্লাহ এই সময়ে রাজনীতি না করলেও পারতেন

আকাশ জাতীয় ডেস্ক:

ড. জাফরুল্লাহ চৌধুরী একজন রাজনীতিবিদও। তিনি রাজনীতি করবেন এটাই স্বাভাবিক। করোনা কিট নিয়েও তিনি শুরু থেকেই রাজনীতি করে আসছেন। যেহেতু উনি বর্তমান সরকারবিরোধী রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত, তার সব রাজনীতি সরকারের বিরুদ্ধেই যাবে। করোনা কিট নিয়ে উনি তাই করছেন।

করোনা কিটের আবিষ্কারক ড. বিজন কুমার শীল বলেছেন, “আমাদের কিন্তু সবাই সাহায্য করছে। প্রধানমন্ত্রীর অফিস থেকে শুরু করে মন্ত্রণালয়, প্রতিটি ক্ষেত্রে আমরা সহযোগিতা পাচ্ছি। ওষুধ প্রশাসন অধিদফতর আমাদের অনেক সহযোগিতা করেছে বলেই আমরা রিএজেন্ট আনতে পেরেছি।”

ড. জাফরুল্লাহ চৌধুরী ঘুষের অভিযোগও তুলেছেন। কারণ তিনি জানেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে ইমেজ, এই অভিযোগ সবাই বিশ্বাস করবে। তিনি তার সেই নষ্ট রাজনীতিটাই এখানে করেছেন।

কিন্তু মন্ত্রণালয়ের সাথে পুরো বিষয়টি যিনি তদারকি করেছেন সেই ড. বিজন কুমার শীল বলেছেন ভিন্ন কথা। ড. জাফরুল্লাহ চৌধুরীর অভিযোগ সম্পর্কে তিনি বলেছেন, না না, অনেক সময় হয়তো তিনি এসব কথা বলে ফেলেন। ওষুধ প্রশাসন অধিদফতরের বিরুদ্ধে আমি কিছুই বলিনি। এসব প্রক্রিয়া আমার জানা কারণ আন্তর্জাতিকভাবে আমি অনেক প্রজেক্ট ডিল করেছি। সমাধানও হয়ে যাবে।

ড. জাফরুল্লাহ চৌধুরী এই সময়ে এখানে বিএনপি ঐক্যজোটের রাজনীতি না করলেও পারতেন।

“করোনা কিট” আর “জাফরুল্লাহ কীট”-এর মধ্যে পার্থক্য অনেক। কিট আর কীটের হিসাবটাও খুব সহজ। একটা রোগ শনাক্তকরণের যন্ত্র আরেকটা ক্ষতিকর পোকামাকড়। ড. বিজন শীলের আবিষ্কার “করোনা কিট”-এর মধ্যে ড. জাফরুল্লাহ “কীট” হিসাবে আবির্ভূত হয়েছেন।

লেখকঃ আশরাফুল আলম খোকন, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জাফরুল্লাহ এই সময়ে রাজনীতি না করলেও পারতেন

আপডেট সময় ১১:১১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০