ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালমনিরহাট সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা ভাটারায় গ্যাসলাইন বিস্ফোরণ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৩ সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প

হোম কোয়ারেন্টাইনে থাকতে বলায় ঢাকা ফেরত ব্যক্তির আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মোঃ আলাল (৫০) নামে ঢাকা ফেরৎ এক ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলায় আত্মহত্যা করেছে। নিহত মোঃ আলাল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের মৃত মুন্তাজ মন্ডলের ছেলে।

মঙ্গলবার রাতের কোন একসময় সবার অজান্তে বাড়ির পাশে আমগাছে মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার মিরপুর থেকে বাড়ি আসেন আলাল। এ খবর পাবার পর এলাকাবাসী ও স্থানীয় প্রশাসন তাকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বললে আলাল বুধবার সকাল থেকে হোম কোয়ারেন্টাইনে থাকবে বলে সকলকে জানান।

কিন্তু রাতের কোন একসময় বাড়ির পাশে আমগাছে মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ বুধবার সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে আতঙ্কিত হয়ে রাতের কোন একসময় তিনি আত্মহত্যা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা

হোম কোয়ারেন্টাইনে থাকতে বলায় ঢাকা ফেরত ব্যক্তির আত্মহত্যা

আপডেট সময় ১১:২৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০